পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা ৭ দিনের সরকারি ছুটি আজ মঙ্গলবার (১৭ মার্চ) থেকে শুরু হয়েছে। এ সময় মেট্রোরেল চলাচল সূচি নিয়ে নির্দেশনা দিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
সোমবার (১৬ মার্চ) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে ডিএমটিসিএল জানায়, ঈদুল ফিতরের দিন মেট্রোরেল চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। তবে ঈদের পরদিন থেকে পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী মেট্রোরেল আবার চালু হবে।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২১ মার্চ দেশে পবিত্র ঈদুল ফিতর উদ্যাপিত হতে পারে। সম্ভাব্য এই তারিখ বিবেচনায় নিয়ে ১৭ মার্চ শবে কদরের ছুটিসহ এবারের ঈদে সরকারি চাকরিজীবীরা টানা সাত দিনের ছুটি ভোগ করছেন।








