চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আবারো বিপুল সংখ্যক কর্মী ছাঁটাই করবে মেটা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৩২ অপরাহ্ন ১৯, এপ্রিল ২০২৩
- সেমি লিড, তথ্যপ্রযুক্তি
A A

আবারো বিপুল সংখ্যক কর্মী ছাঁটাই করতে যাচ্ছে মেটা। আজ বুধবার থেকেই শুরু হচ্ছে এই ছাঁটাই প্রক্রিয়া। মেটার প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ চেয়েছিলেন আরও ভাল এবং কর্মক্ষম কর্মী তৈরি করতে। আর সেই লক্ষ্যেই এই পদক্ষেপ।

আনন্দবাজারের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

প্রতিবেদনে প্রকাশ, এর প্রভাব পড়তে চলেছে ফেসবুক, ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপের কর্মীদের ওপর। কারণ এই তিন সংস্থাই এখন মেটার অধীনস্ত।

গত নভেম্বরেই এক দফা কর্মী ছাঁটাই করেছিল মেটা। সিলিকন ভ্যালিতে সেই সময় অনেক প্রতিষ্ঠান মন্দা পরিস্থিতির সঙ্গে তাল মিলিয়ে খরচ কমাতে কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটছিল। মেটাও তাদের কর্মীদের ১৩ শতাংশ ছেঁটে ফেলেছিল। ৬ মাস আগেই প্রতিষ্ঠানটির ১১ হাজার কর্মী চাকরি হারিয়েছিল। দ্বিতীয় দফায় মেটায় চাকরি যেতে চলেছে আরও অন্তত ১০ হাজার কর্মীর।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ব্লুমবার্গ নিউজ জানিয়েছে, বুধবারে একটি আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে কর্মী ছাঁটাইয়ের ঘোষণা করবে মেটা। সেই বিবৃতি নিজ চোখে দেখেছে বলেও দাবি করেছে ব্লুমবার্গ।

মেটার প্রতিষ্ঠাতা জুকারবার্গ অবশ্য গত মার্চেই খরচ কমানোর জন্য আরও এক দফা কর্মী ছাঁটাইয়ের ইঙ্গিত দিয়েছিলেন।

Reneta

ব্লুমবার্গ জানিয়েছে, এপ্রিলের পর মে মাসেও আরও এক দফা কর্মী ছাঁটাই করতে পারে মেটা। মেটা তাদের উত্তর আমেরিকাবাসী সমস্ত কর্মীদের বুধবার বাড়ি থেকে কাজ করতে বলেছে, যাতে চাকরি যাওয়ার খবরে তারা নিজেদের সামলে নেওয়ার সুযোগ পান।

 

Jui  Banner Campaign
ট্যাগ: ইনস্টাগ্রামকর্মী ছাটাইফেসবুকমার্ক জুকারবার্গমেটা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ভারত মহাসাগরে ভেনেজুয়েলার তেলবাহী জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

বায়ুদূষণে শীর্ষে ঢাকা, বাতাসের মান খুবই অস্বাস্থ্যকর

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

টেডি ডে আজ: ভালোবাসা প্রকাশে যেমন টেডি উপহার দিবেন

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

সালমান-আনিসুলের মানবতাবিরোধী অপরাধ মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু আজ

ফেব্রুয়ারি ১০, ২০২৬

ভারতের বিপক্ষে বিশ্বকাপে খেলবে, আরও যা জানাল পাকিস্তান

ফেব্রুয়ারি ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT