চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শাহরুখকে চিনলেন না মেট গালার উপস্থাপিকা?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৩০ অপরাহ্ন ০৬, মে ২০২৫
বিনোদন
A A

প্রথম ভারতীয় পুরুষ হিসেবে এবছর প্রথমবারের মত মেট গালার মঞ্চে হাজির হলেন বলিউডের ‘কিং’ শাহরুখ খান। সম্পূর্ণ কালো পোশাক, গলায় বেশ কয়েকটি হার, হাতে স্টিক নিয়ে ‘টেইলর্ড ফর ইউ’ এবং ‘সুপারফাইন: টেইলরিং ব্ল্যাক স্টাইল’ থিমে, সব্যসাচী মুখার্জির পোশাক পরে অনুরাগীদের বিস্মিত করলেন কিং খান!

তবে এত কিছুর পরেও নাকি মেট গালার উপস্থাপিকা চিনলেন না শাহরুখকে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেছে, রেড কার্পেটের মঞ্চে শাহরুখ খান এবং সব্যসাচী মুখোপাধ্যায়ের সাক্ষাৎকার নিতে দেখা যায় দুজনকে। যেখানে সাক্ষাৎকার গ্রহীতা শাহরুখ খান এবং সব্যসাচীর সঙ্গে কথা বলতে রীতিমতো হিমশিম খাচ্ছেন।

শাহরুখ ভক্তরা বলছেন, ইন্টারভিউ দেখে বোঝাই যাচ্ছে তিনি শাহরুখ খান এবং সব্যসাচীকে ঠিকমতো চেনেন না।

ইন্টারভিউ নিতে গিয়ে শাহরুখকে বারবার জিজ্ঞাসা করা হয়েছে, কেমন লাগছে অনুষ্ঠানে এসে? এমন প্রশ্ন শুনেও অনেকে আহত হয়েছেন! বলছেন, বোঝা যাচ্ছে শাহরুখকে বলিউডের ছোটখাটো স্টার ভেবেছেন তারা!

সব্যসাচীর উদ্দেশ্যে বলা, “আর আজ রাতের ডিজাইনার তো?” প্রশ্ন শুনেই বিরক্ত নেটিজেন। বলছেন, যারা ইন্টারভিউ নিচ্ছেন তারা সামনে দাঁড়িয়ে থাকা দুই ব্যক্তির জনপ্রিয়তা সম্পর্কে একেবারেই অজ্ঞ।

তবে সবটা বুঝতে পেরেও শাহরুখ হাসিমুখে সব সময় উত্তর দিয়ে গেছেন। পরিস্থিতি সামাল দিতে সব্যসাচী বলে ওঠেন, ‘বিশ্বের সব থেকে বিখ্যাত পুরুষদের মধ্যে একজন। তিনি যখন হোটেল থেকে বেরিয়ে আসেন অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য তখন তাঁকে ঘিরে ধরেন ভক্তরা।’ সব্যসাচীর মুখে এই কথা শুনে যারা ইন্টারভিউ নিচ্ছিলেন তারা রীতিমতো অস্বস্তিতে পড়ে যান।

Reneta

এদিকে সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি ভাইরাল হতে একপ্রকার ক্ষুব্ধ হন দর্শকরা। এক ভক্ত লিখেছেন, ‘মনে হয় শাহরুখ আর এমন আন্তর্জাতিক ইভেন্টে যাবেন না।’ অন্য একজন লিখেছেন, ‘সত্যি খুব অস্বস্তিকর পরিস্থিতি। আমাদেরই লজ্জা লাগছে।’ তৃতীয় একজন লিখেছেন,’ হতেই পারে এত বড় মঞ্চে যারা রয়েছেন তারা শাহরুখকে চেনেন না, তবে কথা বলার আগে কিছুটা জেনে নেওয়া প্রয়োজন ছিল।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মেট গালাশাহরুখ খানসব্যসাচী মুখপাধ্যায়
শেয়ারTweetPin

সর্বশেষ

আট থেকে আশি সবাই উপভোগ করছেন ‘চক্র ২’!

এপ্রিল ১১, ২০২৬

আমিনুলকে নিয়ে যা বললেন খালেদ মাহমুদ

এপ্রিল ১০, ২০২৬

শেখ হাসিনা ভারতে অনুপ্রবেশকারী নাকি শরণার্থী: অভিষেক বন্দ্যোপাধ্যায়

এপ্রিল ১০, ২০২৬

মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার

এপ্রিল ১০, ২০২৬

বিশ্বজয়ী মার্টিনেজকে নিয়ে সিনেমা বানাবে নেটফ্লিক্স

এপ্রিল ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT