চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

    https://www.youtube.com/live/o6SJvPy15o4?si=NGcg3Is-DnwAnvmd

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তুমি সম্ভবত পেলের চেয়েও সেরা, মেসিকে বললেন ট্রাম্প

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:২১ অপরাহ্ন ০৬, মার্চ ২০২৬
ফুটবল, স্পোর্টস
A A

গত মৌসুমে ইতিহাস গড়ে প্রথমবার মেজর লিগ সকার চ্যাম্পিয়ন হয়েছে লিওনেল মেসির ইন্টার মিয়ামি। তাদের অর্জনে সংবর্ধনার আয়োজন করা হয়েছিল হোয়াইট হাউসে। সেখানে নানা বিষয়ে কথা বলেন ডোনাল্ড ট্রাম্প। মেসিকে পেলের চেয়েও সেরা বলেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট।

শুরুতে ট্রাম্প বলেন, ‘মেসি ক্যারিয়ারে ৪৭তম ট্রফি জিতেছে যা অবিশ্বাস্য- যা সর্বকালের সবচেয়ে বেশি। তুমি মিয়ামিকে বেছে নিয়েছ। আমাদের সবাইকে এ যাত্রার অংশ বানানোর জন্য তোমাকে ধন্যবাদ জানাতে চাই।’

এরপর পেলের সাথে তুলনা করে ট্রাম্প বলেন, ‘আমার এ কথা বলা ঠিক নয়, কারণ আমি সেই সময়ের মানুষ, আমি পেলেকে খেলতে দেখেছি। আমি ঠিক নিশ্চিত নই, তুমি সম্ভবত পেলের চেয়েও সেরা। পেলে খুব ভালো খেলত।’

‘আমরা সত্যিকারের প্রতিভাবানদের সম্মান জানাচ্ছি। এটা আমার জন্য বিশেষ সৌভাগ্যের বিষয় যে এমনকিছু বলতে পারছি যা আগে কখনও বলার সুযোগ পাইনি। আমার ছেলে বলেছে, বাবা, তুমি কি জানো আজ কে আসবে? বললাম, না। সে বলল, মেসি।’

৬ ডিসেম্বর ফোর্ট লডারডেলে ভ্যাঙ্কুভার হোয়াইট ক্যাপসকে ৩-১ গোলে হারিয়ে ইন্টার মিয়ামি ২০২৫ সালের মেজর লিগ কাপ জিতেছিল। আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী মহাতারকা টানা দ্বিতীয় মৌসুমে লিগের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্জেন্টিনাইউএসএট্রাম্পপেলেব্রাজিলমেসিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

প্রতিমন্ত্রীর নাম ব্যবহার করে প্রতারণামূলক ফোনকল

মার্চ ৬, ২০২৬

শান্ত-লিটনদের বিপক্ষে বিসিএল অল স্টারস একাদশে যারা

মার্চ ৬, ২০২৬

মার্কিন বিনিয়োগ প্রত্যাহারের পথে সৌদি, কুয়েত ও আরব আমিরাত

মার্চ ৬, ২০২৬

সর্বনিম্ন ২০০ টাকায় মাঠে বসে দেখা যাবে বাংলাদেশ-পাকিস্তান সিরিজ

মার্চ ৬, ২০২৬

ইমোশন আর সম্পর্কের গল্পে ঈদ মাতাতে আসছেন রাজ

মার্চ ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT