চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসি জানালেন, ২০২৬ বিশ্বকাপে খেলবেন না

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:১২ অপরাহ্ন ১৩, জুন ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

২০২৬ বিশ্বকাপ যখন মাঠে গড়াবে, লিওনেল মেসির বয়স হবে ৩৯ বছর। ওই বয়সে পেশাদার ক্যারিয়ার চালিয়ে যাওয়া বিরল। ফিট থাকলে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর মাটিতে বিশ্বকাপের আসরে আবারও খেলবেন মেসি, এমন আশাই সমর্থকদের। মেসি করলেন আশাভঙ্গ, বিশ্বকাপের আসছে অংশ নেবেন না মহাতারকা।

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে চীনে আছে বিশ্বজয়ী আর্জেন্টিনা। ম্যাচের আগে মঙ্গলবার সংবাদ সম্মেলনে মেসির দিকে প্রশ্ন যায়, ২০২৬ বিশ্বকাপের ফাইনালের মধ্য দিয়ে আন্তর্জাতিক ক্যারিয়ার আরও দীর্ঘায়িত করবেন কিনা। মেসি বলেছেন, ‘আমি সেটা মনে করি না। এটাই ছিল আমার শেষ বিশ্বকাপ, তবে পরিস্থিতি কেমন দাঁড়ায় সেটি দেখার বিষয়। নীতিগতভাবে নয়, পরের বিশ্বকাপে যাব না।’

আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি অবশ্য আগেই বলেছিলেন মেসিকে আগামী বিশ্বকাপ খেলতে অনুপ্রাণিত করবেন। এমনকি মেসিকে নিয়ে আগামী বিশ্বকাপে মুকুট ধরে রাখার পরিকল্পনাও করছিলেন। ৪৫ বর্ষী কোচ এবার বলেছেন, ‘মেসির জন্য আমাদের দরজা খোলা। যদি দেখি মেসি খেলবেন না, তবে বিকল্প খুঁজব। আমার আশা পরের বিশ্বকাপে তিনি জায়গা করে নেবেন। তাকে সেখানেই দেখব, তবে প্রথম বিষয়টি হল যোগ্যতা অর্জন করা।’

পিএসজির সঙ্গে চুক্তি শেষে আগামী মৌসুমে আর্জেন্টিনা অধিনায়ক যোগ দিচ্ছেন আমেরিকার মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মিয়ামিতে। ফরাসি চ্যাম্পিয়নদের সঙ্গে চলতি মাসের ৩০ তারিখ অফিসিয়ালি চুক্তি শেষ হলে সামনের মাসের শুরুতে মিয়ামিতে চুক্তি সারবেন আলবিসেলেস্তে কিংবদন্তি।

বৃহস্পতিবার বেইজিংয়ের ওয়ার্কার্স স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। ১৯ জুন ইন্দোনেশিয়ার গেলোরা বুং স্টেডিয়ামে দ্বিতীয় প্রীতি ম্যাচটি খেলতে স্বাগতিকদের মাঠে নামবে মেসিবাহিনী।

Jui  Banner Campaign
ট্যাগ: আর্জেন্টিনাআস্ট্রেলিয়াকাতার বিশ্বকাপ-2022চীনবিশ্বকাপমিয়ামিমেসিলিড স্পোর্টসস্কালোনি
শেয়ারTweetPin

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT