চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘মেসি-রোনালদোর লা লিগায় ফেরাটা হবে চমৎকার’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৫৮ অপরাহ্ন ২৪, এপ্রিল ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

দুই কিংবদন্তি ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসি একসময় রাজত্ব করেছেন স্প্যানিশ লা লিগায়। এখন কেউই নেই লিগটিতে। তবে দুই মহাতারকাকে আবারও লা লিগায় দেখতে চাচ্ছেন অ্যাটলেটিকো মাদ্রিদ সভাপতি এনরিক সেরেজো। বলেছেন, ‘যদি তারা ফিরে আসেন তাহলে চমৎকার হবে।’

সম্প্রতি বার্সেলোনায় একটি ইভেন্টে এমন মন্তব্য করেছেন সেরেজো। বলেছেন, ‘মনে করি মেসি এবং রোনালদো যদি লা লিগায় ফিরে আসেন, তবে এটি দুর্দান্ত হবে। দুজনেই এখনও খেলছে এবং তারা ফিরে এলে এটা দারুণ হবে।’

বার্সেলোনায় ক্যারিয়ারের দুর্দান্ত সময় কাটিয়েছেন মেসি। কাতালান ক্লাবটিতে জিতেছেন ইউরোপিয়ান প্রতিযোগিতার সবকটি শিরোপা। জিতেছেন ৬টি ব্যালন ডি’অরও। এখন ফরাসি ক্লাব পিএসজিতে খেলছেন সাতবারের ব্যালন ডি’অর জয়ী মহাতারকা।

পিএসজির সঙ্গে এখন পর্যন্ত চুক্তি নবায়ন না করায় বিশ্বজয়ী কিংবদন্তিকে ঘিরে সম্ভাবনা জেগেছে বার্সেলোনায় ফেরার। কাতালান ক্লাবটিও আগ্রহ দেখাচ্ছে। যদি সেটাই ঘটে, তাহলে আগামী গ্রীষ্ম মৌসুমে আর্জেন্টাইন ফরোয়ার্ডকে দেখা যেতে পারে ন্যু ক্যাম্পে।

অন্যদিকে রিয়াল মাদ্রিদে ইউরোপিয়ান প্রতিযোগিতার সবকটি শিরোপা জিতেছিলেন রোনালদো। এখন সৌদি ক্লাব আল নাসেরে খেলছেন। সেখানে উচ্চ বেতন পাচ্ছেন সিআর সেভেন।

মেসির বিষয়টি ঘটলেও আল নাসের ছেড়ে রোনালদোর লা লিগায় ফেরার সম্ভাবনা কমই মনে হচ্ছে সেরেজোর। আশাও দেখেছেন তিনি। বলেছেন, ‘বিশ্বাস করি, সর্বকালের সেরা দুই কিংবদন্তিকে এখনও খুব উচ্চ স্তরের প্রস্তাব দেয়ার জন্য লা লিগার সামর্থ্য রয়েছে।’

Jui  Banner Campaign
ট্যাগ: অ্যাটলেটিকো মাদ্রিদবার্সেলোনামেসিরিয়াল মাদ্রিদরোনালদোলিড স্পোর্টসসেরেজো
শেয়ারTweetPin

সর্বশেষ

জরিমানা হবে না বাংলাদেশের, মিলবে আইসিসি ইভেন্ট আয়োজনের সুযোগ

ফেব্রুয়ারি ১০, ২০২৬

পদত্যাগ করলেন বার্সা সভাপতি লাপোর্তা

ফেব্রুয়ারি ৯, ২০২৬

রেকর্ড দামে বিক্রি হল পিএসএলের দল

ফেব্রুয়ারি ৯, ২০২৬

নতুন সাংসদের অপেক্ষায় ন্যাম ভবন, চলছে শেষ মুহূর্তের সংস্কার

ফেব্রুয়ারি ৯, ২০২৬

পাকিস্তানকে ভারতের বিপক্ষে বিশ্বকাপে খেলতে অনুরোধ বিসিবি সভাপতির 

ফেব্রুয়ারি ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT