চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্যারিসে এ মৌসুম আমি উপভোগ করেছি: মেসি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:১২ পূর্বাহ্ন ০৪, জুন ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

প্যারিস সেইন্ট জার্মেইনে এ মৌসুম উপভোগ করেছেন লিওনেল মেসি। শনিবার রাতে ক্লারেমন্টের বিপক্ষে ফরাসি ক্লাবটির হয়ে মৌসুম ও নিজের শেষ ম্যাচ খেলে এমন বলেছেন মহাতারকা।

খেলা শেষে পার্ক ডে প্রিন্সেসের ওয়েবসাইটে সাক্ষাৎকারে মেসি জানান, ‘ক্লাব, প্যারিস শহর এবং মানুষদের এ দুই বছরের জন্য ধন্যবাদ। সকলের সুন্দর ভবিষ্যতের জন্য শুভ কামনা।’

প্যারিসে দুটি মৌসুম কেমন কাটল? জানাতে গিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক বলেছেন, ‘হ্যাঁ, আমার সত্যিই অনেক ভালো লেগেছে। প্রথম বছর, প্যারিসে বিভিন্ন কারণে নিজেকে খাপ খাওয়াতে একটু সমস্যা হয়েছে, কিন্তু এ মৌসুম অনেক আশা নিয়ে, অন্যভাবে শুরু করেছিলাম। ক্লাবের সাথে, শহরের সাথে, প্যারিস বলতে যা বোঝায়, তার সাথে আমি আরও স্বাচ্ছন্দ্যবোধ করি। সত্য বলতে আমি এ মৌসুম সত্যিই উপভোগ করেছি।’

সাতবারের ব্যালন ডি’অর জয়ী এলএম-১০ বিদায়ী ম্যাচে তিন সন্তানকে নিয়ে মাঠে নামেন। আনুষ্ঠানিকতা শেষে শুরু হয় ম্যাচ। ঘরের মাঠে লিগ ওয়ান চ্যাম্পিয়ন দলের ৩-২ গোলের পরাজয়ে কিছু দর্শক দুয়োধ্বনি দিয়েছে কাতার বিশ্বকাপজয়ীকে।

মেসি দুই মৌসুমে মোট ৭৫ বার মাঠে নেমেছেন পিএসজির হয়ে, করেছেন ৩২ গোল।

ম্যাচে প্যারিসের দলটির কারো জার্সির পেছনে ছিল না নিজের নাম। সবার জার্সিতে লেখা ছিল দুর্ঘটনায় গুরুতর চোট পাওয়া স্প্যানিশ গোলরক্ষক সার্জিও রিকোর নাম ও জার্সির ১৬ নাম্বার।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্জেন্টিনাকাতার বিশ্বকাপক্লারেমন্টপার্ক ডে প্রিন্সেসপিএসজিমেসিরিকোলিড স্পোর্টসস্পেন
শেয়ারTweetPin

সর্বশেষ

বগুড়া ও শেরপুরে উপ-নির্বাচনে মানতে হবে যেসব নিয়ম

এপ্রিল ৯, ২০২৬

ডিজিটাল ডিসপ্লেতে দেখানো হবে গণপরিবহনের ভাড়া: সড়ক মন্ত্রী

এপ্রিল ৯, ২০২৬

কোহলির সঙ্গে তুলনায় চটে গেলেন বাবর

এপ্রিল ৯, ২০২৬

পাকিস্তান সফর নিয়ে পোস্ট দিয়ে মুছে দিলেন ইরানি রাষ্ট্রদূত

এপ্রিল ৯, ২০২৬

অস্ত্র মামলায় ফয়সাল করিমের ১০ বছরের কারাদণ্ড

এপ্রিল ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT