চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সৌদি সফরে গিয়ে পিএসজির নিষেধাজ্ঞায় মেসি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:১২ পূর্বাহ্ন ০৩, মে ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

পিএসজির সঙ্গে এখনও চুক্তি নবায়ন করেননি লিওনেল মেসি। প্যারিসের ক্লাবটিতে আর্জেন্টাইন মহাতারকার ভবিষৎ নিয়ে চলছে জল্পনা-কল্পনা। এরমধ্যেই মেসিকে শাস্তি দিল ফরাসি জায়ান্টরা। বিনা অনুমতিতে সৌদি আরব সফর করায় বিশ্বজয়ী কিংবদন্তিকে ২ সপ্তাহের জন্য নিষিদ্ধ করেছে পিএসজি।

ফরাসি সংবাদমাধ্যম আরএমসি স্পোর্টস ও লেকি’পে বিষয়টি নিশ্চিত করেছে। নিষেধাজ্ঞার কারণে আগামী ১৪ দিন ক্লাবের হয়ে খেলতে পারবেন না, এমনকি মেসি যোগ দিতে পারবেন না অনুশীলনেও। নিষেধাজ্ঞা পাওয়ায় লিগে দুটি ম্যাচ মিস করতে পারেন মেসি।

রোববার লিগে লরেন্টের বিপক্ষে ৩-১ গোলে হেরেছিল পিএসজি। ম্যাচে পুরোটা সময় খেলেছেন মেসি। পরে ফরাসি ক্লাবটির অনুমতি চান, তা না পেয়েও সৌদি আরব যান। এরপর শাস্তির সম্মুখীন হলেন সাতবারের ব্যালন ডি’অর জয়ী কিংবদন্তি।

বিবিসি জানিয়েছে, সৌদি আরবের পর্যটন শুভেচ্ছাদূত মেসি মধ্যপ্রাচ্যের দেশটিতে যাওয়ার আগে ক্লাবের কাছে অনুমতি চেয়েছিলেন। কিন্তু অনুমতি পেতে ব্যর্থ হন। পরে অনুমতি ছাড়াই সেখানে ভ্রমণ করেছেন।

২০২১ সালের আগস্টে বার্সেলোনা ছেড়ে প্যারিসে পাড়ি জমান মেসি। এই গ্রীষ্মেই শেষ হবে পিএসজির সঙ্গে তার দুই বছরের চুক্তির মেয়াদ। ফরাসি ক্লাবটির হয়ে এখন পর্যন্ত ৭১ ম্যাচ খেলে গোল করেছেন ৩১টি, করিয়েছেন ৩৪টি। গত মৌসুমে জিতেছেন লিগ ওয়ানের শিরোপা, এবারও শীর্ষে রয়েছে তার দল।

Jui  Banner Campaign
ট্যাগ: পিএসজিফ্রান্সমেসিলিগ ওয়ানলিড স্পোর্টসসৌদি আরব
শেয়ারTweetPin

সর্বশেষ

সামাজিক মাধ্যমে ‘হানিট্র্যাপ’: গ্রেপ্তার ১২

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিজয়ের পর নতুন মন্ত্রিসভার শপথ সম্পন্ন

ফেব্রুয়ারি ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর পিএস-এপিএস-প্রোটোকল অফিসার নিয়োগ

ফেব্রুয়ারি ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

সৌদি আরবে দেখা গেছে পবিত্র রমজানের চাঁদ

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

জনগণের প্রত্যাশা পূরণে কাজের অঙ্গীকার নতুন মন্ত্রীদের

ফেব্রুয়ারি ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT