চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হেরে দুয়ো শুনলেন মেসি-এমবাপেরা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:১৬ অপরাহ্ন ০১, মে ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

মৌসুমের শেষ দিকে এসে ধারাবাহিক পারফরম্যান্স দেখাতে পারছে না লিগ ওয়ানের শীর্ষ দল পিএসজি। কয়েক ম্যাচ পর পরই হারের তিক্ত স্বাদ পেতে হচ্ছে লিওনেল মেসি-কাইলিয়ান এমবাপেদের। আবারও ম্যাচ হেরে সমর্থকদের দুয়ো শুনলেন ক্রিস্তোফ গালতিয়েরের শিষ্যরা। ম্যাচ শেষে গালতিয়েরও স্বীকার করলেন মৌসুমের শেষটা তাদের একদমই গড়পড়তা।

পার্ক দে প্রিন্সেসে রোববার রাতে লরিয়েন্টের বিপক্ষে ৩-১ গোলের হার নিয়ে মাঠ ছাড়ে পিএসজি। চলতি বছরে সব প্রতিযোগিতা মিলিয়ে এ নিয়ে ৯ ম্যাচে হারল ফরাসি ক্লাবটি।

ম্যাচ শুরুর ১৫ মিনিটের মাথায় এনজো লে ফির গোলে লিড নেয় লরিয়েন্ট। পাঁচ মিনিট পরেই দলটির মরক্কান ডিফেন্ডার আশরাফ হাকিমিকে দেখতে হয় লাল কার্ড। এরপর দশ জনের দল দিয়ে এমবাপের গোলে সমতায় ফিরলেও শেষ পর্যন্ত আরও দুই গোল হজম করতে হয় ফ্রেঞ্চ ক্লাবটিকে। লরিয়েন্টের হয়ে পরের গোল দুটি করেন দারলিন ইয়ংওয়া ও দাইয়েং।

ঘরের মাঠে এমন হারের পর গ্যালারি থেকে সমর্থকদের দুয়োধ্বনি শুনেছেন মেসি-এমবাপেরা। দলের এমন পারফরম্যান্সে বেশ হতাশ গালতিয়ের। ম্যাচ শেষে স্বীকারও করলেন সেরাটা দিতে পারছে না তার দল। বললেন, ‘মৌসুমের শেষ দিকে এসে আমাদের অনেক খেলোয়াড়রই তাদের মান অনুযায়ী খেলতে পারছেন না।’

৫৬ বর্ষী কোচ আরও বলেন, ‘খেলোয়াড়দের আরও বেশি তৎপরতা দেখাতে হবে। আমাদের এ ধরণের খেলা গ্রহণযোগ্য নয়। সামগ্রিকভাবে এটি হতাশার। আমাদেরকে দ্রুত ছন্দে ফিরতে হবে। কারণ আমরা এখনই নিশ্চিত না যে দিন শেষে আমাদের কত পয়েন্ট থাকবে। কেননা মৌসুমের শেষ দিকে এসে মার্শেই এবং লেন্স পূর্ণ গতিতে ছুটে চলছে। যেখানে আমাদের অবস্থা মোটেও ভালো নয়।’

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: এমবাপেগালতিয়েরদুয়োপিএসজিমেসিলরিয়েন্টলিগ ওয়ানলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

রেফারিদের সঙ্গে ‘গোপন’ যোগযোগ রিয়ালের, দাবি বার্সা সভাপতির

মার্চ ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

আলোচনার আড়ালে স্থল অভিযানের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র: ইরানের স্পিকার

মার্চ ২৯, ২০২৬

সংসদ অধিবেশনে বিসিবি প্রসঙ্গে যা বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী

মার্চ ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

মিশরে রাত ৯টার মধ্যে দোকান ও রেস্তোরাঁ বন্ধের নির্দেশ

মার্চ ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

জনগণের শক্তিই গণতন্ত্রের প্রকৃত ভিত্তি: ডেপুটি স্পিকার

মার্চ ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT