চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসি উন্মাদনায় কলকাতার স্টেডিয়ামে তাণ্ডব, টিকিট কেটেও বঞ্চিত দর্শকরা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:০৯ অপরাহ্ন ১৩, ডিসেম্বর ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A

ভোর থেকেই কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনের গেটে ভিড় জমাতে শুরু করেন হাজার হাজার মেসি অনুরাগী। চড়া দামে টিকিট কেটেও মাঠে ‘ফুটবলের রাজপুত্র’কে কাছ থেকে দেখার সুযোগ না পেয়ে ক্ষোভে ফেটে পড়ছেন অনেকে। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে মুহূর্তের মধ্যে যুবভারতী পরিণত হয় রণক্ষেত্রে। মেসিও মাঠ ছাড়তে বাধ্য হন অল্প সময়েই মধ্যেই।

বহুল আকাঙ্ক্ষিত ‘গোট’ সফরের অংশ হিসেবে দেশটির কলকাতা, হায়দরাবাদ, মুম্বাই ও নয়াদিল্লি শহরে ঘুরবেন মেসি। ভারত সফরের প্রথমদিন তিনি পা রেখেছিলেন কলকাতায়। সঙ্গে আছেন ইন্টার মিয়ামি সতীর্থ লুইস সুয়ারেজ ও রদ্রিগো ডি পল।

পূর্বনির্ধারিত সূচি অনুসারে যুব ভারতীতে প্রবেশ করে গ্যালারির চারপাশে ঘুরে ‘ল্যাপ অব অনার’ নেয়ার কথা ছিল মেসির। পরে মাঠে আসার কথা ছিল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বলিউড তারকা শাহরুখ খানেরও। এছাড়া একটি প্রদর্শনী ম্যাচও হওয়ার কথা, যেখানে মেসির অংশ নেয়ার কথা। কিন্তু বিশৃঙ্খল পরিস্থিতির জেরে সবই পণ্ড হয়ে গেছে।

মেসিকে দেখতে না পেয়ে বেষ্টনি ভেঙে মাঠে ঢুকে পড়ে দর্শক। ছবি- সংগৃহীত 

ভারতের গণমাধ্যমে খবর, হোটেল থেকে ভার্চুয়ালি প্রায় ৭০ ফুটের ভাস্কর্য উন্মোচনের পর মেসি যুবভারতীতে প্রবেশ করলেও দর্শকরা তাকে সামনে থেকে দেখতে পাননি। কারণ ভিআইপি, আয়োজক ও কড়া নিরাপত্তা বেষ্টনীর কারণে গ্যালারি থেকে সাধারণ দর্শকদের পক্ষে কিংবদন্তি মেসিকে দেখা সম্ভব হচ্ছিল না। এমনকি স্টেডিয়ামের জায়ান্ট স্ক্রিনেও মেসির পরিষ্কার দৃশ্য না দেখানোয় হতাশা আরো বাড়ে। একপর্যায়ে মেসিও বিরক্ত হয়ে মাঠ থেকে বেরিয়ে যান।

এতে হতাশা ও রাগে ব্যারিকেড ভেঙে মাঠে ঢুকে পড়েন বিক্ষুব্ধ ভক্ত-সমর্থকরা। অনেকে চেয়ার ভেঙে মাঠে ছুড়তে শুরু করেন। ব্যানারও ছিঁড়ে ফেলেন। একপর্যায়ে পুরো মাঠ চলে যায় ক্ষুব্ধ দর্শকের দখলে। পরিস্থিতি এ সময় পুলিশ ও নিরাপত্তা কর্মীদের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

গ্যালারিতে হাজির হওয়া অনেক দর্শককে চড়া দামে টিকিট কেটে ঢুকতে হয়েছিল। সর্বনিম্ন ৩৮০০ থেকে সর্বোচ্চ ১১৮০০ রুপি খরচ করেও মেসিকে দেখতে না পেয়ে তারা ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন। কলকাতা থেকে শনিবারই হায়দরাবাদে যাওয়ার কথা রয়েছে মেসির। সেখান থেকে মুম্বাই হয়ে দিল্লি সফর দিয়ে শেষ হবে ‘দ্য গোট ট্যুর ইন্ডিয়া’।

Jui  Banner Campaign
ট্যাগ: আর্জেন্টিনাকলকাতাভারতমিয়ামিমেসিরদ্রিগোলিড স্পোর্টসসুয়ারেজ
শেয়ারTweetPin

সর্বশেষ

পাকিস্তানের বিপক্ষে খেলব না আমরা বলিনি: সূর্যকুমার

ফেব্রুয়ারি ৫, ২০২৬

টানা তৃতীয়বার ‘‘মার্কেট লিডার (টিভি)’’ পুরস্কার জিতল টিভি হাট

ফেব্রুয়ারি ৫, ২০২৬

মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩

ফেব্রুয়ারি ৫, ২০২৬

২০ ফেব্রুয়ারি শুরু অমর একুশে বইমেলা

ফেব্রুয়ারি ৫, ২০২৬

ওটিটিতেও সব রেকর্ড ভেঙে দিলো ‘ধুরন্ধর’!

ফেব্রুয়ারি ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT