পেশির চোটে ইন্টার মিয়ামির হয়ে শেষ পাঁচ ম্যাচের চারটিতে খেলেননি লিওনেল মেসি। তবে অনুশীলনে ফিরেছেন বিশ্বজয়ী ফুটবলার। কতটা ফিট হয়েছেন, তা এখনও নিশ্চিত না হলেও মেসিকে নিয়েই ২০২৬ সালের বিশ্বকাপ বাছাইয়ের দল দিয়েছেন আলবিসেলেস্তে কোচ লিওনেল স্কালোনি। বাদ পড়েছেন অভিজ্ঞ উইঙ্গার অ্যাঙ্গেল ডি মারিয়া।
আগামী ১৩ অক্টোবর প্যারাগুয়ে ও ১৮ অক্টোবর পেরুর মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ম্যাচ দুইটির জন্য ৩৪ সদস্যের দল দিয়েছে কোচ লিওনেল স্কালোনি।
দলে ফিরেছেন সদ্য চোট কাটিয়ে ওঠা পাওলো দিবালা। বিশ্বকাপ বাছাইয়ের প্রথম দুই ম্যাচের স্কোয়াডে ছিলেন না ২৯ বর্ষী ফরোয়ার্ড।
আগের স্কোয়াডে থাকা ডি মারিয়া এবার বাদ পড়েছেন। চ্যাম্পিয়নস লিগে ইন্টার মিলানের বিপক্ষে বেনফিকার হয়ে খেলার সময় পেশির চোটে পড়েন এই তারকা ফরোয়ার্ড।
৩৪ সদস্যের আর্জেন্টিনার দল
গোলরক্ষক: এমিলিয়ানো মার্টিনেজ, ফ্রাঙ্কো আরমানি ও হুয়ান মুসো।
ডিফেন্ডার: ওয়াল্টার বেনিটেজ, হুয়ান ফয়েথ, গঞ্জালো মন্টিয়েল, নাহুয়েল মোলিনা, হের্মান পেজ্জেলা, ক্রিস্টিয়ান রোমেরো, লুকাস মার্টিনেজ কোয়ার্টা, নিকোলাস ওটামেন্ডি, মার্কো পেলেগ্রিনো, মার্কোস আকুনা, নিকোলাস তাগলিয়াফিকো ও লুকাস এসকুইভেল।
মিডফিল্ডার: লিয়ান্দ্রো পারেদেস, গুইদো রদ্রিগেজ, এনজো ফের্নান্দেজ, রদ্রিগো ডে পল, এক্সকুয়েল প্যালাসিওস, কার্লোস আলকারাজ, জিওভানি লো সেলসো, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, থিয়াগো আলমাদা ও ব্রুনো জাপেলি।
ফরোয়ার্ড: পাওলো দিবালা, লিওনেল মেসি, জুলিয়ান আলভারেজ, লৌতারো মার্টিনেজ, ফ্যাকুন্ডো ফারিয়াস, লুকাস বেলট্রান, আলেজান্দ্রো গার্নাচো, নিকোলাস গঞ্জালেজ ও লুকাস কাম্পোস।







