চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবারের নির্বাচনে ভোট দেবেন না মেসি

বার্সেলোনার নির্বাচন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৪১ অপরাহ্ন ১০, ফেব্রুয়ারি ২০২৬
ফুটবল, স্পোর্টস
A A

বার্সেলোনার সদ্যগত সভাপতি হুয়ান লাপোর্তার পদত্যাগের মাধ্যমে ক্লাবটির নতুন নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়েছে। লাপোর্তা আবারও সভাপতি হিসেবে নির্বাচিত হবেন, আশা ব্যক্ত করেছেন। তবে প্রতিদ্বন্দ্বী ভিক্টর ফন্তের তীব্র প্রতিযোগিতার মুখোমুখি হতে চলেছেন। এই নির্বাচনে ভোট দেবেন না বিশ্বজয়ী লিওনেল মেসি।

স্প্যানিশ জায়ান্ট ক্লাবটিতে বর্তমানে না খেললেও বার্সেলোনার আজীবন সদস্য আর্জেন্টাইন অধিনায়ক। সেজন্য সভাপতি নির্বাচনে ভোটাধিকার আছে মেসির। বার্সায় তিনি একজন ‘সোসিও’ বা ক্লাব সদস্য। ক্লাবটির নিয়ম অনুযায়ী নির্দিষ্ট সময় সদস্যপদ ধরে রাখলে প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দিতে পারেন কেউ। এ ক্ষমতাবলে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন কাতালানদের কিংবদন্তি সাবেক।

মেসির সাবেক অধিনায়ক জাভি হার্নান্দেজ নির্বাচনে ফন্তের পক্ষে আছেন। নির্বাচন নিয়ে এপর্যন্ত মুখ খোলেননি মেসি। আবার লাপোর্তার সাথে তেমন কোন সুসম্পর্কও নেই মহাতারকার। একইভাবে ফন্তের সাথেও। সেসব টেনেই ভোট না দিতে আসার খবর স্প্যানিশ সংবাদমাধ্যমে।

ডায়ারিও স্পোর্টসের খবর, আসন্ন নির্বাচনে কোন প্রার্থীর পক্ষে অবস্থান প্রকাশ করেননি মেসি। তিনি সিদ্ধান্ত নিয়েছেন আসন্ন নির্বাচনে ভোটই দেবেন না। নির্বাচনের প্রার্থীদের কারও সাথে দেখা পর্যন্ত করবেন না। ওই প্রতিবেদনে বলা হয়েছে, মেসি সম্ভবত আগামী কোন নির্বাচনে প্রার্থী হতে পারেন। সেটা হতে পারে প্রার্থিতা বা অনুমোদনের মাধ্যমে।

Jui  Banner Campaign
ট্যাগ: জাভিফন্তেবার্সেলোনামেসিলাপোর্তালিড স্পোর্টসস্পেন
শেয়ারTweetPin

সর্বশেষ

এবারের নির্বাচনে ভোট দেবেন না মেসি

ফেব্রুয়ারি ১০, ২০২৬

ভারত-পাকিস্তান ম্যাচ হচ্ছে, যা বললেন বিসিসিআই সহ-সভাপতি

ফেব্রুয়ারি ১০, ২০২৬

নির্বাচনের ছুটিতে এটিএম বুথে পর্যাপ্ত অর্থ সরবরাহের নির্দেশ

ফেব্রুয়ারি ১০, ২০২৬

দেশে আবারও ভূমিকম্প

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

দীপু দাসের পরিবারকে আর্থিক ও বাড়ি নির্মাণ সহায়তা দেবে সরকার

ফেব্রুয়ারি ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT