চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘এই মুহূর্তটার জন্যই অপেক্ষা করছিলাম’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৫৮ অপরাহ্ণ ০৭, ডিসেম্বর ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A

যুক্তরাষ্ট্রে প্রথম লিগ শিরোপা জিতে লিওনেল মেসির তিন বছরের অপেক্ষার অবসান হয়েছে। আর্জেন্টাইন মহাতারকার নৈপুণ্যে ইন্টার মিয়ামি প্রথমবার লিগ জিতল। পরে মেসি বলেছেন, এই মৌসুমে ট্রফিটা জেতাই ছিল মূল উদ্দেশ্য। দলগত প্রচেষ্টায় যা জেতা সম্ভব হয়েছে।

ম্যাচের পর মেসি বলেছেন, ‘তিন বছর আগে এমএলএসে আসার সিদ্ধান্ত নিয়েছিলাম। আজ আমরা চ্যাম্পিয়ন। গতবছর লিগ থেকে দ্রুত ছিটকে গিয়েছিলাম। এবার এমএলএস জেতাটাই ছিল আমাদের মূল লক্ষ্য। দল অসাধারণ পরিশ্রম করেছে। দীর্ঘ মৌসুমে অনেক ম্যাচ খেলেছি। কিন্তু আমরা প্রস্তুত ছিলাম। এই মুহূর্তের জন্য অপেক্ষা করছিলাম।’

৩৮ বছর বয়সেও দুর্দান্ত খেলছেন মেসি। মৌসুমে ২৯ গোল ও ১৯ অ্যাসিস্ট, প্লে-অফে মোট ১৫ গোলে অবদান ছিল কিংবদন্তির। জর্ডি আলবা-সার্জিও বুসকেটসকে নিয়েও বলেছেন মেসি, ‘পুরো মৌসুমই তারা ছিল অসাধারণ। শুধু সংখ্যায় নয়, দলের প্রতি দায়বদ্ধতায়ও। শেষ দুই, তিন বা চার ম্যাচে তারা যেভাবে প্রেসিং ফুটবল খেলেছে, তা অবিশ্বাস্য। এটা প্রমাণ করে, জয়টা তাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ ছিল।’

দীর্ঘদিনের দুই বন্ধু ও মিয়ামি সতীর্থ আলবা-বুসকেটসের অবসর নিয়ে মেসি বলেছেন, ‘তারা দুজনই নিজ নিজ পজিশনে ইতিহাসের সেরা খেলোয়াড়দের মধ্যে থাকবে। অসংখ্য শিরোপা জিতেছে। এমএলএস কাপ জিতে বিদায় নেয়া তাদের জন্য দারুণ।’

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আর্জেন্টিনাএমএলএসমেজর লিগ সকারমেসিযুক্তরাষ্ট্রলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গ কেন ভারতের অন্য রাজ্যগুলো থেকে আলাদা, নির্বাচন নিয়ে নানা কথা

এপ্রিল ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যে ফিলিস্তিনপন্থি শিক্ষার্থীদের ওপর নজরদারি নিয়ে চাঞ্চল্যকর তথ্য ফাঁস

এপ্রিল ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি সবচেয়ে বেশি: বাণিজ্য মন্ত্রী

এপ্রিল ২০, ২০২৬

ইরানের পতাকাবাহী কার্গো জাহাজ আটক করেছে যুক্তরাষ্ট্র

এপ্রিল ২০, ২০২৬

সব দিন সবার জন্য ভালো যায় না: নাহিদ রানা

এপ্রিল ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT