আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি ক্লাব ইন্টার মিয়ামিতে ফিরেছেন। কোপা আমেরিকার ফাইনালে চোট পাওয়ার পর ছয় সপ্তাহ পর দলের সাথে যোগ দিয়েছেন। তবে কবে নাগাদ মাঠে নামতে পারবেন সেটা এখনও জানানো হয়নি।
ইন্টার মিয়ামি কোচ টাটা মার্টিনো জানিয়েছিলেন ক্লাবের প্লে-অফের ম্যাচে মাঠে পাওয়া যাবে টানা দ্বিতীয় কোপা শিরোপাজয়ী মেসিকে। ইন্টার মিয়ামি অবশ্য আটবারের ব্যালন ডি’অর জয়ীর ক্লাবে যোগ দেয়ার বিষয়ে আনুষ্ঠানিক জানায়নি।
মিয়ামির গোলরক্ষক ড্রেক ক্যালেন্ডার বলেছেন, ‘তাকে মাঠে দেখতে পাওয়া বিরাট ব্যাপার। জানি প্রতিদিন তাকে চিকিৎসা নিতে হচ্ছে, প্রতিদিন অনুশীলন করতে হচ্ছে। এমন ঘটনার মুখোমুখি সে আগেও হয়েছে।’
কোপা আমেরিকায় আমরা যে ধরনের ইনজুরিতে পড়তে দেখেছি, তা থেকে তাকে পুনরুদ্ধার হতে এবং এই মৌসুমে আমাদের সাথে যোগ দেয়ার জন্য আমাদের এখানে কী ধরনের চিকিৎসা রয়েছে সেটা দেখতে হবে। তাকে আবার ফিরে পাওয়া, আমাদের জন্য বিশাল কিছু হবে।’
মেজর লিগ সকারে এ মৌসুমে মেসি ১৩ ম্যাচে ১২ গোল করেছেন। নামের পাশে ১৩টি অ্যাসিস্ট রয়েছে। সবমিলিয়ে ১৪টি ম্যাচ খেলতে পারেননি মেসি, যার মধ্যে আটটি কোপা আমেরিকায় আর্জেন্টিনার হয়ে খেলতে গিয়ে।







