চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসি এখনও ‘শঙ্কামুক্ত’ নন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৩৫ অপরাহ্ন ১৭, আগস্ট ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A
ইন্টার মিয়ামির কোচ জাভিয়ের মাশ্চেরানো ও লিওনেল মেসি।

ইন্টার মিয়ামির কোচ জাভিয়ের মাশ্চেরানো ও লিওনেল মেসি।

লিওনেল মেসি চোট থেকে ফিরেই গোল করেছেন, সতীর্থকে দিয়েও গোল করিয়েছেন, ইন্টার মিয়ামি জয় পেয়েছে। লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সির বিপক্ষে ফেরার ম্যাচে কোচ হাভিয়ের মাশ্চেরানোর নজরে ছিলেন বিশ্বজয়ী কিংবদন্তি। ম্যাচজুড়ে মেসিকে শতভাগ ফিট মনে হয়নি আর্জেন্টাইন কোচের। আবারও পরীক্ষা-নিরীক্ষা করাতে হবে, মনে করছেন মাশ্চেরানো।

চেজ স্টেডিয়ামে মেজর লিগ সকারের ম্যাচে রোববার ভোরে এলএ গ্যালাক্সিকে ৩-১তে হারিয়েছে মাশ্চেরানোর দল। মেসির পাশাপাশি গোল পেয়েছেন জর্ডি আলবা এবং লুইস সুয়ারেজ। গ্যালাক্সির গোলটি করেছেন জোসেফ পেইন্টসিল। স্কোয়াডে নাম থাকলেও শুরুর একাদশে ছিলেন না মেসি। তাকে পেয়ে বেড়ে যায় দলের খেলার ধার, ম্যাচের শেষদিকে তাকে বেশ ক্লান্ত মনে হয়েছে মাশ্চেরানোর।

পরে ৪১ বর্ষী মাশ্চেরানো বলেছেন, ‘লিও ১০০ শতাংশ স্বাচ্ছন্দ্য বোধ করছিলেন না। আগামীকাল আমরা দেখব কেমন অনুভব করছেন। মিনিট গড়িয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কিছুটা ক্লান্ত হয়ে পড়ছিলেন, তার ক্লান্তি মূল্যায়ন করতে হবে। তবে শেষ তিন অনুশীলন সেশনে তাকে বেশ উন্নতি করতে দেখেছি, মূল বিষয় হল কীভাবে সেরে ওঠেন এবং দিনে দিনে কেমন অনুভব করেন।’

‘তিনি প্রতিটি ম্যাচ খেলতে চান। অরল্যান্ডোর বিপক্ষে মাঠে থাকতে চান। বুঝতে হবে এটা লিও, সবসময় মাঠে থাকতে চান। মাঠের সবচেয়ে সুখী মানুষ। তার ব্যাপারে আমাদেরও নজর রাখতে হবে, ধীরগতিতে আগাতে হবে। সবচেয়ে বড় কথা নিজের শরীরকে অন্যদের চেয়ে ভালোভাবে জানেন, আমরা তাকে শেষ মিনিট পর্যন্ত সময় দেয়ার চেষ্টা করেছি, যাতে বুধবার খেলার আগে ভালো বোধ করতে পারেন।’

Jui  Banner Campaign
ট্যাগ: আর্জেন্টিনামাশ্চেরানোমিয়ামিমেসিযুক্তরাষ্ট্রলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ভোটে আর কেউ হাত দিতে পারবে না: জামায়াতের আমির

ফেব্রুয়ারি ৩, ২০২৬
নিহত মুহিত উদ্দিন সাগর ও মোহাম্মদ উসমান,  প্রতিনিধির পাঠানো ছবি.

নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিকের মৃত্যু

ফেব্রুয়ারি ৩, ২০২৬

ভরিতে ৫ হাজার ৪২৪ টাকা স্বর্ণের দাম বাড়ল

ফেব্রুয়ারি ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

নির্বাচনে অংশ নিতে পারলেও ফলাফল স্থগিত থাকবে বিএনপির আসলাম চৌধুরীর

ফেব্রুয়ারি ৩, ২০২৬

এপস্টিন তদন্তে সাক্ষ্য দেবেন বিল ও হিলারি ক্লিনটন

ফেব্রুয়ারি ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT