লিওনেল মেসিকে বিশ্রাম দিতে হবে না, ইন্টার মিয়ামিতে বিশ্রাম দেয়ার প্রয়োজন নেই। কারণ ‘মেসি খেলার বেশিরভাগ সময়ই হেঁটে বেড়ান’ এমন বলেছেন মেজর লিগ সকারের সাবেক খেলোয়াড় অ্যালেক্সি লালাস।
ইন্টার মিয়ামিতে যোগ দেয়ার পর আট ম্যাচে একটি শিরোপাসহ আরেকটি আসরের ফাইনালে পৌঁছেছেন মেসি। বিশ্বজয়ী মহাতারকার ১০ গোল হয়ে গেছে। তার যোগ দেয়ার পর সব ম্যাচেই জিতেছে মেজর লিগে তলানিতে থাকা দলটি।
কোচ টাটা মার্টিনো মনে করছেন, টানা খেলার চাপের কারণে মেসির বিশ্রাম প্রয়োজন। মার্টিনোর মতে, ‘লিও এবং অন্যান্য অনেক খেলোয়াড় শারীরিক সীমার একটি গুরুত্বপূর্ণ পর্যায়ে পৌঁছেছেন।’ তিনি এটির মূল্যায়ন শুরু করেছেন কীভাবে সামনের তিনটি ম্যাচে তাদের খেলাবেন। ৪৫-৫০ দিনে অনেক খেলা ছিল, সেটিও বিবেচনায় আনছেন মার্টিনো।
মার্টিনোর এমন কথার পর এলএ গ্যালাক্সির সাবেক লালাস বলেছেন, ‘খেলার বেশিরভাগ সময়ই মেসি হেঁটে বেড়ান! এত অনিরাপদ হবেন না। মেসি সবসময়ই হাঁটেন, যতক্ষণ না হাঁটার সময় হয়।’








