চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এক ম্যাচ নিষিদ্ধ হতে পারেন মেসি ও আলবা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৫৯ অপরাহ্ন ২৪, জুলাই ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A

এক ম্যাচ নিষিদ্ধ হতে পারেন লিওনেল মেসি এবং জর্ডি আলবা। যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার (এমএলএস) ও মেক্সিকোর লিগা (এমএক্সের) তারকাদের নিয়ে এক ম্যাচের শিরোপা নির্ধারণী লড়াই হবে। যা থেকে নাম প্রত্যাহার করায় নিষেধাজ্ঞা পেতে পারেন তারা। আর্জেন্টাইন মহাতারকা এবং আলবার এমএলএসের সম্মিলিত দলে শুরুর একাদশে থাকার কথা ছিল।

বুধবার ইন্টার মিয়ামি লিগ অফিসিয়ালদের জানিয়ে দিয়েছে, মেসি ও আলবা ম্যাচটি থেকে নাম প্রত্যাহার করেছেন। লিগটির নিয়ম অনুযায়ী, কোন খেলোয়াড় চোট পাওয়ার মতো বৈধ কারণ ছাড়া নাম প্রত্যাহার করলে এক ম্যাচ নিষেধাজ্ঞার সম্মুখীন হবেন। সেক্ষেত্রে মেসি ও আলবা কোনপ্রকার চোটে না থাকলে নাম প্রত্যাহার করতে পারবেন না। অবশ্য মিয়ামির সঙ্গে আলোচনা না করে চূড়ান্ত কোন সিদ্ধান্ত নেয়া হবে না, মার্কিন সংবাদ মাধ্যমে খবর এমন।

ক্লাব বিশ্বকাপে শেষ ষোলোতে পিএসজির বিপক্ষে হারের পর মিয়ামি লিগে পুরোপুরি মনোযোগ দিয়েছে। টানা খেলার মাঝে আছেন মেসি ও আলবা। কোচ হাভিয়ের মাশ্চেরানো দুজনকে অলস্টার ম্যাচ থেকে বিশ্রাম দিতে চেয়েছেন।

মেসি-আলবা প্রসঙ্গে মাশ্চেরানো বলেছেন, ‘দুজনকেই ডাকা হয়েছে। তাদের সাময়িক বিশ্রামে রাখতে চাই, তবে এটা আমার একার সিদ্ধান্ত নয়। অলস্টার গেমের গুরুত্ব বুঝি, কিন্তু ক্লাব থেকে এখনও কোন সিদ্ধান্ত আসেনি। সবকিছু স্বাভাবিক আছে।’

৩৮ বর্ষী মেসি ও ৩৬ বর্ষী আলবা সম্প্রতি একাধিক চোটে ভুগেছেন। মিয়ামি ব্যস্ত সূচির মধ্য দিয়ে যাচ্ছে। এক সপ্তাহের মধ্যে তাদের খেলতে হচ্ছে তিন ম্যাচ। যার মধ্যে ছিল ফিফা ক্লাব বিশ্বকাপের খেলাও।

যুক্তরাষ্ট্রের টেক্সাসে কিউটু স্টেডিয়ামে শুক্রবার এমএলএস অলস্টার ও লিগা এমএক্স অলস্টারের ম্যাচটি হবে। বাংলাদেশ সময় সকাল ৭টায় শুরু হবে লড়াই।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অলস্টারআলবাএমএলএসনিষেধাজ্ঞামেসিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

‘একটি বাংলাদেশ’ শিরোনামে কাব্য কুহুকের আবৃত্তি প্রযোজনা

এপ্রিল ৫, ২০২৬

৪৩ বছর বয়সেও ৫ উইকেট শিকার অ্যান্ডারসনের

এপ্রিল ৫, ২০২৬
ঢাকার নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হামের টিকাদান কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

সারাদেশে একযোগে হামের টিকা দেওয়ার সময় জানালেন স্বাস্থ্যমন্ত্রী

এপ্রিল ৫, ২০২৬

হাসপাতালে ভর্তি জুবিন গার্গের স্ত্রী

এপ্রিল ৫, ২০২৬

এআই নির্ভরতায় ব্যাংকিং ও টেক দুনিয়ায় কর্মী ছাঁটাইয়ের ঝড়

এপ্রিল ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT