চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

    https://www.youtube.com/live/o6SJvPy15o4?si=NGcg3Is-DnwAnvmd

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সন্‌জীদা খাতুনকে ঘিরে ছায়ানটে আবেগঘন সন্ধ্যা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:০৫ পূর্বাহ্ন ২৬, মার্চ ২০২৬
বিনোদন
A A

দেশের প্রখ্যাত সংগীতজ্ঞ ও ছায়ানটের অন্যতম প্রতিষ্ঠাতা সন্‌জীদা খাতুন-এর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গানে গানে তাঁকে স্মরণ করেছে ছায়ানট। বুধবার (২৫ মার্চ) সন্ধ্যায় রাজধানীর ছায়ানট সংস্কৃতি-ভবনের নিচতলায় আয়োজন করা হয় এক অনাড়ম্বর কিন্তু হৃদয়ছোঁয়া স্মরণানুষ্ঠান।

২০২৫ সালের ২৫ মার্চ প্রয়াত হন সন্‌জীদা খাতুন। তাঁর প্রয়াণ শুধু একজন ব্যক্তির বিদায় নয়, বরং দেশের সাংস্কৃতিক অঙ্গনে এক যুগের অবসান হিসেবে বিবেচিত হয়। সেই শূন্যতার মধ্যেই তাঁর স্মৃতিকে ধারণ করে আয়োজন করা হয় ‘গানে গানে শ্রদ্ধার্ঘ্য’।

সন্ধ্যার আয়োজনটি হয়ে ওঠে স্মৃতি, শ্রদ্ধা ও ভালোবাসার এক মিলনমেলা। এতে উপস্থিত ছিলেন ছায়ানটের সভাপতি ডা. সারওয়ার আলী এবং সাধারণ সম্পাদক লাইসা আহমদ লিসা। এছাড়াও অংশ নেন সন্‌জীদা খাতুনের সহকর্মী, শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীরা। প্রত্যেকে তাঁদের স্মৃতিচারণে তুলে ধরেন এই কিংবদন্তি ব্যক্তিত্বের প্রভাব ও অবদান।

অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল সমবেত সংগীত পরিবেশনা। একে একে পরিবেশিত হয় প্রায় ১৫টি গান, যার মধ্যে ছিল ‘তোমার সুরের ধারা’, ‘গানের ভিতর দিয়ে’, ‘গানে গানে তব বন্ধন’ এবং ‘আমি কী বলে করিব নিবেদন’। প্রতিটি গানে ফুটে ওঠে গভীর শ্রদ্ধা, কৃতজ্ঞতা এবং ভালোবাসা। পাশাপাশি ছিল একটি দলীয় আবৃত্তিও।

অনুষ্ঠানের বিশেষ দিক ছিল এর সরল সংগীতায়োজন। প্রচলিত বাদ্যযন্ত্রের পরিবর্তে কেবল তানপুরা ও মন্দিরার সুরে পরিবেশিত হয় গানগুলো। এই সংযমী উপস্থাপনা গানের আবেগ ও মর্মকে আরও গভীরভাবে তুলে ধরে।

অনুষ্ঠানের শেষ পর্বে শোনানো হয় সন্‌জীদা খাতুনের নিজের কণ্ঠে গাওয়া রবীন্দ্রসংগীত ‘জানি জানি গো দিন যাবে’। তাঁর কণ্ঠ ভেসে উঠতেই উপস্থিত সবাই আবেগাপ্লুত হয়ে পড়েন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: গানছায়ানটলিড বিনোদনসংগীতসন্জীদা খাতুনসুর
শেয়ারTweetPin

সর্বশেষ

হরমুজের পর বাব আল-মান্দেব প্রণালী বন্ধের হুমকি ইরানের

মার্চ ২৬, ২০২৬

ট্রফি দেবে না মরক্কোকে, ক্রীড়া আদালতে আপিল সেনেগালের

মার্চ ২৬, ২০২৬

বাস ডুবি: জাহাঙ্গীরনগর শিক্ষার্থী রাইয়ানসহ তার পরিবারের ৩ জনের মৃত্যু

মার্চ ২৬, ২০২৬

সন্‌জীদা খাতুনকে ঘিরে ছায়ানটে আবেগঘন সন্ধ্যা

মার্চ ২৬, ২০২৬

স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানালেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

মার্চ ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT