চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সংগীতের মূর্ছনায় আশা ও স্বপ্নপূরণের বার্তা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৩৭ পূর্বাহ্ন ২৮, অক্টোবর ২০২৪
বিনোদন
A A

শুক্রবার (২৫ অক্টোবর) কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ কমপ্লেক্স (কেআইবিসি) মিলনায়তনে অনুষ্ঠিত হল ‘উৎস সন্ধ্যা ২০২৪’। বিশেষ এ সংগীত সন্ধ্যায় জনপ্রিয় শিল্পী ঋতুরাজ বৈদ্য, সানজিদা মাহমুদ নন্দিতা ও মাশা ইসলামের গানের পরিবেশনায় শ্রোতারা হারিয়ে যান সুরের এক অনন্য ভুবনে।

প্রান্তিক ও সুবিধাবঞ্চিত শিশু-কিশোরদের জন্য তহবিল সংগ্রহ এবং এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে অসহায় ও অবহেলিত শিশু-কিশোরদের জীবনের মানোন্নয়নে ভূমিকা রাখার উদ্দেশ্য নিয়ে এ সংগীত সন্ধ্যার আয়োজন করে তৃণমূল পর্যায়ের কমিউনিটি-ভিত্তিক অলাভজনক প্রতিষ্ঠান উৎস বাংলাদেশ।

তহবিল সংগ্রহে বার্ষিক এ আয়োজনে উপস্থিত ছিলেন বিভিন্ন পৃষ্ঠপোষক, বিভিন্ন পর্যায়ের সমাজসচেতন মানুষ ও সংগীতপ্রেমীরা। আয়োজনে অংশ নেয়ার মাধ্যমে তারা একটি মহৎ উদ্দেশ্যপূরণের যাত্রায় শামিল হন; কেননা, অনুষ্ঠানে প্রতিটি টিকেট বিক্রির অর্থ সুবিধাবঞ্চিত শিশু-কিশোরদের শিক্ষা, আশ্রয় এবং সঠিক যত্ন নিশ্চিতে ভূমিকা রাখবে।

এ সংগীত সন্ধ্যার আয়োজন নিয়ে উৎস বাংলাদেশের নির্বাহী পরিচালক মাহমুদা মাহবুব লীনা বলেন, “এ আয়োজন কেবলমাত্র সংগীত সন্ধ্যাই ছিল না; এ আয়োজন আশা ও স্বপ্নপূরণের বার্তা নিয়ে এসেছে। আমরা এমন একটি পৃথিবী গড়ার স্বপ্ন দেখি, যেখানে প্রতিটি শিশু যত্নে বড় হবে। আমরা অনুষ্ঠানে আগত সকল অতিথি, শিল্পী, অনুষ্ঠানের স্পনসর ও পার্টনার সহ এ আয়োজনের সাথে সংশ্লিষ্ট সবার কাছে কৃতজ্ঞ। সবার সমবেত প্রচেষ্টা এ আয়োজনকে সফল ও অর্থবহ করে তুলতে ভূমিকা রেখেছে। অনুষ্ঠানে পরিবেশিত প্রতিটি গান সুবিধাবঞ্চিত শিশু-কিশোরদের মৌলিক অধিকার নিশ্চিতের ক্ষেত্রে আমাদের লক্ষ্যপূরণের আরও কাছে নিয়ে গেছে।”

এই সন্ধ্যার টিকিট বিক্রি থেকে পাওয়া অর্থ উৎস বাংলাদেশের পরিচর্যায় থাকা শিশু-কিশোরদের কল্যাণে ও সংস্থাটির বিভিন্ন কল্যাণমুখী উদ্যোগ সামনে এগিয়ে নিয়ে যেতে ব্যয় করা হবে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ঋতুরাজনন্দিতামাশামাশা ইসলামলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

বালুঘাট নিয়ে ছাত্রদল-এলাকাবাসীর সংঘর্ষ; অগ্নিসংযোগ ও ভাঙচুর

মার্চ ২৬, ২০২৬

বাগেরহাটে বাড়িতে ঢুকে শিক্ষার্থীকে গুলি করে হত্যা

মার্চ ২৬, ২০২৬

কুমিল্লায় বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৫

মার্চ ২৬, ২০২৬

বিজিবিতে স্বাধীনতা দিবস উদযাপন; প্যারেডে প্রথমবারের মতো যান্ত্রিক বহর

মার্চ ২৬, ২০২৬

যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে ৫টি শর্ত দিল ইরান

মার্চ ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT