ফেনী, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুরসহ দেশের বিভিন্ন স্থানে বন্যার্তদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে দেশের অন্যতম বৃহৎ শিল্প গোষ্ঠী মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ।
ত্রাণসামগ্রীর মধ্যে ছিল বিশুদ্ধ খাবার পানি, চাল, ডাল, তেল, লবণ, চিনি, বিস্কুটসহ অন্যান্য শুকনো খাবার। এছাড়াও প্রতিষ্ঠানের নিজস্ব হেলিকপ্টারে উদ্ধার কার্যক্রম পরিচালনা ও ত্রাণসামগ্রী পৌছে দিচ্ছে প্রতিষ্ঠানটি।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানায়, দেশের এই দূর্যোগের সময় মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই) বন্যার্তদের পাশে দাঁড়াতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।








