প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে শনিবার জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও সংসদে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ সৌজন্য সাক্ষাৎ করেছেন।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব কে এম শাখাওয়াত মুন জানান, গণভবনে রওশন এরশাদের সঙ্গে সাক্ষাতের সময় প্রধানমন্ত্রী কুশল বিনিময় করেন এবং বিরোধী দলীয় নেতার শারীরিক অবস্থার খোঁজ খবর নেন।
দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও আগামী নির্বাচন নিয়েও তারা আলোচনা করেন। সংসদীয় গণতন্ত্রে গঠনমূলক ও ইতিবাচক ভূমিকা পালনের জন্য জাতীয় পার্টিকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।
এ ছাড়া গণতন্ত্র ও সাংবিধানিক সরকার ব্যবস্থা শক্তিশালী করার ক্ষেত্রে বিরোধী দলগুলোর দায়িত্বশীল ভূমিকার বিষয়েও সেসময় আলোচনা হয়।








