চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কানে ইতিহাস তৈরি করা কে এই পায়েল?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:১৯ পূর্বাহ্ন ২৬, মে ২০২৪
বিনোদন
A A

‘অল উই ইমাজিন এজ লাইট’ এর জন্য কান চলচ্চিত্র উৎসবের দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কার গ্রাঁ পিঁ জিতে নিয়েছেন ভারতীয় নির্মাতা পায়েল কাপাডিয়া। নিজের প্রথম পূর্ণদৈর্ঘ্য ছবি দিয়েই ইতিহাস তৈরি করা কে এই পায়েল?

পায়েল ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইন্সটিটিউট অব ইন্ডিয়ার (এফটিটিআই) ছাত্রী ছিলেন ২০১৫ সালে। পড়াশোনা চলাকালীন সময়ে তিনি আন্দোলনে জড়িয়ে চার মাস ক্লাস বর্জন করেন। ইন্সটিটিউটের চেয়ারম্যান পদে টিভি স্টার থেকে রাজনীতিবিদ বনে যাওয়া গজেন্দ্র চৌহানকে মেনে নিতে না পেরে ক্লাস বর্জন করে শাস্তিও পেতে হয়েছিল পায়েলকে। একই বছর আরেক আন্দোলনে জড়িয়ে পড়ায় তার নামে এফআইআর দায়ের করা হয়।

২০১৭ তার ১৩ মিনিটের ফিল্ম ‘আফটারনুন ক্লাউডস’ কান উৎসবের শিক্ষার্থী নির্মাতাদের বিভাগ সিনেফঁদাসোতে নির্বাচিত হয়। বিষয়টি জানার পর ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইন্সটিটিউট তাকে সমর্থন দেয়ার সিদ্ধান্ত নেয়।

পায়েলের ডকুমেন্টারি ‘এ নাইট অফ নোয়িং নাথিং’ ২০২১ সালে কান চলচ্চিত্র উৎসবে অয়েল ডি’অর (গোল্ডেন আই) পুরস্কার জিতেছে।

Reneta

গল্প বলার ক্ষেত্রে বরাবরই ব্যতিক্রমী পায়েল। ‘অল উই ইমাজিন অ্যাজ লাইট’-এর ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। ভারত-ফ্রান্স যৌথ প্রযোজনায় নির্মিত ‘অল উই ইমাজিন অ্যাজ লাইট’ চলচ্চিত্রের গল্প মুম্বাইয়ের রুমমেট দুই নার্সকে কেন্দ্র করে। তাদের মধ্যে প্রভা দীর্ঘ সময় যোগাযোগ না থাকা স্বামীর কাছ থেকে অপ্রত্যাশিতভাবে একদিন একটি উপহার পায়। আরেক রুমমেট অনু তার প্রেমিকের সঙ্গে একান্তে সময় কাটানোর জন্য জায়গা খুঁজে। একদিন দুই নার্স একটি সমুদ্র সৈকতের শহরে বেড়াতে যায়। সেখানে এক রহস্যময় বন হয়ে ওঠে তাদের স্বপ্ন প্রকাশের জায়গা।

পায়েলের হাতে পুরস্কার তুলে দেন আমেরিকান অভিনেত্রী ভায়োলা ডেভিস। তখন মঞ্চে পায়েলের পাশে ছিলেন ছবিটির তিন অভিনেত্রী কানি কুসরুতি, দিব্যা প্রভা ও ছায়া কদম।

‘অল উই ইমাজিন অ্যাজ লাইট’ ছবিটির মাধ্যমে ৩০ বছর পর ভারতীয় ছবি হিসেবে কানের মূল প্রতিযোগিতা বিভাগে নাম লেখায় ভারত। পুরস্কার পেয়ে পায়েল বলেন, ‘ধন্যবাদ কানকে আমাদের ছবিটিকে এখানে নিয়ে আসার জন্য। আরেকটি ভারতীয় সিনেমা পাওয়ার জন্য প্লিজ আরও ৩০ বছর অপেক্ষা করবেন না।’

এটি পায়েলের প্রথম পূর্ণদৈর্ঘ্য ছবি। ২০১৯ সালে ১৫ তম ঢাকা আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য ও মুক্ত চলচ্চিত্র উৎসবে পুরস্কার জিতে নেন পায়েল। সে বছর ইন্টারন্যাশনাল কম্পিটিশন (ডকুমেন্টারি) বিভাগে ‘এন্ড হোয়াট ইজ দ্য সামার সেয়িং’ এর জন্য শ্রেষ্ঠ আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্যচিত্রর পুরস্কার পান তিনি।”

সূত্র: নিউজ এইটিন 

Jui  Banner Campaign
ট্যাগ: কান চলচ্চিত্র উৎসবপায়েল কাপাডিয়াফিল্ম অ্যান্ড টেলিভিশন ইন্সটিটিউট অব ইন্ডিয়ালিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

রটারডামে বাংলাদেশি ‘মাস্টার’ এর ইতিহাস

ফেব্রুয়ারি ৭, ২০২৬

ঢাবি গবেষণা সংসদের নবনির্বাচিত সভাপতি হুমায়রা, সম্পাদক মনোয়ার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

পর্দা উঠছে টি-টুয়েন্টি বিশ্বকাপের: জানার আছে যা কিছু

ফেব্রুয়ারি ৬, ২০২৬

সোহানের ঝড়ো ৭৬, ধূমকেতুকে হারাল শান্ত’র দুর্বার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

৭২২ রানের ফাইনালে ইংলিশদের কাঁদিয়ে চ্যাম্পিয়ন ভারত

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT