চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এইচএমপিভি ভাইরাস প্রতিরোধে হিলি চেকপয়েন্টে মেডিকেল টিম

শাহ আলম শাহীশাহ আলম শাহী
৮:১২ অপরাহ্ন ১৪, জানুয়ারি ২০২৫
- সেমি লিড, জনপদ, দিনাজপুর, স্বাস্থ্য
A A

এইচএমপি ভাইরাস প্রতিরোধে দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোস্টে কাজ শুরু করেছে স্বাস্থ্য বিভাগের মেডিকেল টিম। ভারত, বাংলাদেশসহ বিশ্বে নতুন করে এইচএমপি ভাইরাস ছড়িয়ে পড়ায় হিলি চেকপোস্টে এই সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকাল থেকে উপজেলা উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার জাহাঙ্গীর আলমের নেতৃত্বে মেডিকেল টিম কার্যক্রম শুরু করে। স্বাস্থ্য
বিভাগের পক্ষ থেকে এই কার্যক্রম শুরু হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন এই চেকপোস্ট দিয়ে যাতায়াত পাসপোর্টধারী যাত্রীরা।

উপ-সহকারী মেডিকেল অফিসার জাহাঙ্গীর আলম বলেন, স্বাস্থ্য বিভাগের নির্দেশে আজ সকাল থেকে এই ইমিগ্রেশন চেকপোস্টে মেডিকেল টিম বসানো হয়েছে। দুই
দেশের পাসপোর্ট ধারী যাত্রীদের শরীরের তাপমাত্রা মাপা হচ্ছে। মাস্ক পড়ার পরামর্শ দেওয়া হচ্ছে। তবে যদি কোন যাত্রীর শরীরে এই ভাইরাস পাওয়া যায়। তাহলে
ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পরামর্শে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হবে।

হিলি ইমিগ্রেশন ওসি আরিফুল ইসলাম বলেন, ভাইরাসটি প্রতিরোধে পাসপোর্ট যাত্রীদের মাস্ক ব্যবহার ও হ্যান্ড স্যানিটাইজ করার পরামর্শ দেওয়া হচ্ছে। কারও যদি
সর্দি-জ্বর, কাশি, গলাব্যথা লক্ষন দেখা দেয় তাহলে তাকে প্রাথমিক চিকিৎসাসহ পরামর্শ দেয়া হবে। আর যদি বেশি অসুস্থ হয় তাহলে তাকে ভর্তির করে চিকিৎসার ব্যবস্থা রাখা হয়েছে।

হিলি কাস্টমসের রাজস্ব কর্মকর্তা আব্দুল আজিজ বলেন, এইচএমপিভি ভাইরাস প্রতিরোধে এই চেকপোস্টে মেডিকেল টিম বসানো হয়েছে। মেডিকেল টিম পাসপোর্টধারী যাত্রীদের শারীরিক অবস্থা পরীক্ষা-নিরীক্ষা সম্পূর্ণ করলে যাত্রীদের কাস্টমসের কার্যক্রম করা হচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: এইচএমপিভি ভাইরাসদিনাজপুরহিলি চেকপয়েন্টহিলি চেকপয়েন্টে মেডিকেল টিম
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় কানাডায় পবিত্র লাইলাতুল কদর পালিত

মার্চ ১৬, ২০২৬

১৬ মার্চ ১৯৭১: ঢাকায় শেখ মুজিব-ইয়াহিয়া বৈঠক

মার্চ ১৬, ২০২৬

কফির কাপে চুমুক দিয়ে মৃত্যু গুজবের জবাব দিলেন নেতানিয়াহু

মার্চ ১৬, ২০২৬

লাখো মানুষের জীবনে পরিবর্তন আনা হোসনেয়ারা ও টিএমএসএস

মার্চ ১৬, ২০২৬

নীলফামারীতে অসহায়দের মাঝে ট্রাই ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ

মার্চ ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT