বরিশাল জেলার বানারীপাড়া থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে সম্প্রতি যোগদান করেছেন মো. মজিবুর রহমান। ইতিপূর্বে তিনি চট্টগ্রাম মহানগর কোর্টে কোর্ট ইনেসপেক্টর হিসেবে কর্মরত ছিলেন।
তিনি বানারীপাড়ায় ওসি গোলাম মোস্তফার স্থলাভিষিক্ত হলেন। বাংলাদেশ পুলিশের এ চৌকষ কর্মকর্তা পেশাগত বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্যের জন্য ত্রিশটিরও অধিক পুরস্কার অর্জন করেছেন। বানারীপাড়ায় তার যোগদানের ফলে এলাকায় আরও অধিকতর শান্তি-শৃঙ্খলা বিরাজ করবে বলে এলাকাবাসীরা মনে করেন।
ওসি মজিবুর রহমান যোগদানের পর বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে ভিন্ন ভিন্নভাবে মিলিত হয়েছেন এবং এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখতে নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের পরামর্শ শুনছেন এবং তা বাস্তবায়নের অভিপ্রায় ব্যক্ত করেন করেছেন।








