চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাথেশার দাপুটে বোলিং, ধোনিদের কাছে বিধ্বস্ত রোহিতের মুম্বাই

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:০০ অপরাহ্ন ০৬, মে ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ব্যাট হাতে নেহাল ওয়াধেরা ছিলেন অনবদ্য। তবে মাথেশা পাথিরানার দাপুটে বোলিংয়ে ব্যর্থ হয়েছেন অন্য ব্যাটারগণ। ছোট সংগ্রহে থামে মুম্বাইয়ের ইনিংস। রোহিতদের রান টপকাতে খুব একটা বেগ পেতে হয়নি ধোনিদের। ৬ উইকেটে হারিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্সকে।

ঘরের মাঠে টস জিতে মুম্বাইকে ব্যাটে পাঠায় স্বাগতিক চেন্নাই। নির্ধারিত ওভার শেষে ৮ উইকেটে ১৩৯ রান সংগ্রহ করে সফরকারী দল। জবাবে ব্যাটে নেমে ১৪ বল ও ৬ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে স্বাগতিক দল। এ জয়ে ১১ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে দুইয়ে আসল চেন্নাই। অন্যদিকে ১০ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে ছয়ে মুম্বাই।

চেন্নাইয়ের মাঠে আগে ব্যাটে নেমে শুরুতে বিপর্যয়ের সম্মুখীন হয় মুম্বাই। ১৪ রানে ফেরেন তিন ব্যাটার। হাল ধরেন নেহাল ওয়াধেরা এক প্রান্ত আগলে রাখলেও অন্যপ্রান্তে ধারাবাহিকভাবে উইকেট হারাতে থাকে অতিথ দল। দলীয় ১২৩ রানে ফেরেন নেহাল। ৫১ বলে ৬৪ রান করেন তিনি।

এরপর নির্ধারিত ওভার শেষে ৮ উইকেটে ১৩৯ রানে থামে ইনিংস। সূর্যকুমার যাদব ও ত্রিস্তান স্টাবস ছাড়া কেউই স্পর্শ করতে পারেননি দুই অঙ্কের ঘর। ২২ বলে ২৬ রান করেছেন সূর্যকুমার, ২১ বলে ২০ করেছেন ক্রিস্তান।

চেন্নাইয়ের হয়ে তিনটি উইকেট নিয়েছেন মাথেশা। দীপক চাহার ও তুষার দেশপান্ডে নিয়েছেন দুটি উইকেট, এছাড়া জাদেজা নেন একটি।

জবাবে ব্যাটে নেমে উড়ন্ত শুরু পায় চেন্নাই। প্রথম উইকেট জুটিতে আসে ৪৬ রান। ৪.১ ওভারে ফেরেন ঋতুরাজ। ১৬ বলে ৩০ রান করেন তিনি। ৯ম ওভারের শেষ বলে ফেলেন আজিঙ্কা রাহানে। ১৭ বলে ২১ করেন তিনি। ১০৫ রানে তৃতীয় উইকেট হারায় চেন্নাই। ১১ বলে ১২ রান করে ফেরেন আমবাতি রাইদু।

Reneta

১৬.৩ ওভারে দলীয় ১৩০ রানে ফেরেন ডেভিড কনওয়ে। ৪২ বলে ৪৪ রান করেন তিনি। এরপর ধোনিকে সঙ্গী করে জয় নিশ্চিত করেন শিভাম ডুবে। ১৮ বলে ২৬ রান করে অপরাজিত ছিলেন ডুবে, ধোনি ৩ বলে ২ রানে।

মুম্বাইয়ের হয়ে দুটি উইকেট নিয়েছেন পিয়ুষ চাওলা। অকাশ ও ত্রিস্তান নেন একটি করে উইকেট।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আইপিএল-২০২৩কনওয়েচেন্নাইধোনিমুম্বাইরোহিতলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

অধিবেশন শুরুর পাঁচ মিনিট আগেই সংসদে প্রবেশ করেন প্রধানমন্ত্রী

মার্চ ২৯, ২০২৬

‘চতুর্থ শ্রেণি থেকে বাধ্যতামূলক হচ্ছে খেলাধুলা’

মার্চ ২৯, ২০২৬

রেফারিদের সঙ্গে ‘গোপন’ যোগযোগ রিয়ালের, দাবি বার্সা সভাপতির

মার্চ ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

আলোচনার আড়ালে স্থল অভিযানের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র: ইরানের স্পিকার

মার্চ ২৯, ২০২৬

সংসদ অধিবেশনে বিসিবি প্রসঙ্গে যা বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী

মার্চ ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT