জনপদ

দিনাজপুরে গণিত উৎসব

দিনাজপুরে গণিত উৎসবের অংশগ্রহণকারীরা গণিতের উপর বক্তৃতা ও পরিবেশনা করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

দিনাজপুরে গণিত উৎসবের সময় শিক্ষার্থীরা গণিতের বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

হিমেল হাওয়া, ঘন কুয়াশা আর তীব্র শীতকে উপেক্ষা করেই দিনাজপুরে গণিতপ্রেমী শিক্ষার্থীদের ভিড় জমেছে। আজ বৃহস্পতিবার সকাল থেকেই দিনাজপুর প‌লি‌টেক‌নিক ইন‌স্টি‌টিউট মা‌ঠে শুরু হওয়া আঞ্চলিক গণিত উৎসবকে কেন্দ্র করেই এ ভিড়।
সকাল নয়টায় দিনাজপুর সারদেশ্বরী বা‌লিকা উচ্চবিদ্যাল‌য়ের ‌শিক্ষার্থী‌দের জাতীয় সংগীত প‌রি‌বেশনার মধ্য দি‌য়ে উৎসবের উদ্বোধন করা হয়েছে। সঙ্গীতে সুরে জাতীয় পতাকা উত্তোলন করেন প‌লি‌টেক‌নিক ইন‌স্টি‌টিউ‌টের অধ্যক্ষ ওয়াদুদ মণ্ডল। আর গণিত অলি‌ম্পিয়াডের পতাকা উত্তোলন ক‌রেন ডাচ–বাংলা ব্যাংকের দিনাজপুর শাখার ব্যবস্থাপক অপূর্ব রায় এবং আন্তর্জা‌তিক গ‌ণিত অলি‌ম্পিয়াডের পতাকা উত্তোলন ক‌রেন বীরগঞ্জ সরকা‌রি ক‌লে‌জের অধ্যক্ষ মাসুদুল হক।
এ সময় সং‌ক্ষিপ্ত আলোচনায় মাসুদুল হক ব‌লেন, আমরা অনেকে গ‌ণিতকে ভয়‌ পাই। তবে প্রাত্যহিক জীবনে সবাইকে গ‌ণিত ‌নিয়ে চ‌লতে হয়। ইতিহাস পাতায় দেখা যায়, প্রাচীন গ্রিক সমা‌জব্যবস্থায়ও গ‌ণিত অলি‌ম্পিয়াড হত। সেই সম‌য়ে বড় বড় দার্শ‌নিকরা গ‌ণি‌ত চর্চা কর‌তেন।
ডাচ-বাংলা ব্যাংকের দিনাজপুর শাখার ব্যবস্থাপক অপূর্ব রায় বলেন, এই গ‌ণিত উৎস‌বের আ‌য়োজন শিক্ষার্থী‌দের ম‌ধ্যে কিছুটা হ‌লেও গ‌ণিতের ভী‌তি দূর কর‌তে পে‌রে‌ছে। সৃজনশীল বাংলা‌দেশ গড়‌তে এ ধর‌নের আ‌য়োজন অনেকটাই সহায়ক হ‌বে।
দিনাজপুর ছাড়াও এ উৎসবে অংশ নিচ্ছে, পঞ্চগড় ও ঠাকুরগাঁও জেলার বি‌ভিন্ন স্কু‌লের শিক্ষার্থীরা।
বিষয়:গণিতঠাকুরগাঁওদিনাজপুরপঞ্চগড়
প্রতিবেদক

শাহ আলম শাহী

বাংলাদেশ ও বিশ্বের গুরুত্বপূর্ণ খবর, মানুষের গল্প এবং যাচাইকৃত তথ্য পাঠকের কাছে পৌঁছে দেয় চ্যানেল আই অনলাইন।

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…