চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসিকে ছাড়া পয়েন্ট হাতছাড়া মিয়ামির

মাশ্চেরানো বললেন, অন্যদের ‍সুযোগ দিতে চেয়েছিলাম

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৪৩ পূর্বাহ্ন ২৪, আগস্ট ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A
ডিসি ইউনাইটেডের আক্রমণ প্রতিহত করছেন ইন্টার মিয়ামির রদ্রিগো ডি পল

ডিসি ইউনাইটেডের আক্রমণ প্রতিহত করছেন ইন্টার মিয়ামির রদ্রিগো ডি পল

লুইস সুয়ারেজ, সার্জিও বুসকেটস ও রদ্রিগো ডি পলদের বেঞ্চে রেখেই মেজর লিগ সকারে ডিসি ইউনাইটেডের বিপক্ষে মাঠে নেমেছিল ইন্টার মিয়ামি। লিওনেল মেসি ও জর্ডি আলবা ছিলেন না স্কোয়াডে। অবশ্য মেসিকে ছাড়া পূর্ণাঙ্গ ৩ পয়েন্ট আদায় করতে পারেনি দলটি। ডিসি’র বিপক্ষে ১-১ ব্যবধানে ড্র করেছে হ্যাভিয়ের মাশ্চেরানোর দল।

ডিসি ইউনাইটেডের মাঠে শুরুর একাদশ ছিল অবাক করার মতই। অবশ্য তার ব্যাখ্যাও দিয়েছেন মাশ্চেরানো। আর্জেন্টাইন এই কোচ জানিয়েছেন, অন্যদের সুযোগ দিতেই এমন একাদশ সাজিয়েছেন তিনি।

অডি ফিল্ডে ম্যাচের ১৩ মিনিটে লিড পায় স্বাগতিক দল। জ্যাকসন হপকিন্স গোল করেন ডিসি হয়ে। ৬৩ মিনিটে মিয়ামিকে সমতায় ফেরান বালতাসার রদ্রিগেজ। পরে ১-১ সমতায় শেষ হয় লড়াই।

মেসি ও জর্ডি আলবাকে মূলত চোটের কারণেই মাঠের বাইরে রেখেছিলেন মাশ্চেরানো। অন্যদের বেঞ্চে রাখার ব্যাখ্যায় বলেছেন, ‘আমরা ৪১টি ম্যাচ খেলেছি, অন্য খেলোয়াড়দের সুযোগ দিতে চেয়েছিলাম। আমাদের পুরো দলকে প্রয়োজন, এটি স্পষ্ট সিদ্ধান্ত ছিল এবং ম্যাচের শেষে আমি মনে করি, এটি সঠিক ছিল।

দ্বিতীয়ার্ধে অবশ্য সুয়ারেজ, বুস্কেটস ও ডি পলদের পাশাপাশি রদ্রিগেজকে মাঠে নামান মাশ্চেরানো। রদ্রিগেজের গোলেই সমতায় ফেরে মিয়ামি। মাশ্চেরানো বলেছেন, ‘পরিবর্তনগুলো দলকে সাহায্য করেছে। যদি আমরা শুরু থেকেই একই তীব্রতা নিয়ে খেলতাম, তাহলে আমরা খেলা জিততে পারতাম।’

ড্রয়ে ৪৬ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সে পঞ্চম স্থানে আছে মিয়ামি। আগামী বুধবার লিগস কাপের সেমিফাইনালে অরল্যান্ডো সিটির মুখোমুখি হবে মিয়ামি।

Jui  Banner Campaign
ট্যাগ: ডি পলডিসি ইউনাইটেডবুস্কেটসমাশ্চেরানোমিয়ামিমেজর লিগ সকারমেসিরদ্রিগেজলিড স্পোর্টসসুয়ারেজ
শেয়ারTweetPin

সর্বশেষ

ঈদে ট্রেনযাত্রায় বদলে যাবে সাবিলার জীবন!

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

ভিনিসিয়াসের ‘বর্ণবাদী’ অভিযোগ অস্বীকার প্রেস্টিয়ান্নির

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে, কাল থেকে রোজা

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

প্রতিশ্রুতি বাস্তবায়নে ১৮০ দিনের কর্মপরিকল্পনা

ফেব্রুয়ারি ১৮, ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয়, ঢাকা। ১৮ ফেব্রুয়ারি ২০২৬, বুধবার।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক

ফেব্রুয়ারি ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT