চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জেদ্দায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্‌যাপন

এম ওয়াই আলাউদ্দীনএম ওয়াই আলাউদ্দীন
১:৪৩ অপরাহ্ন ২১, ফেব্রুয়ারি ২০২৬
প্রবাস সংবাদ
A A

যথাযোগ্য মর্যাদা ও ভাব গাম্ভীর্যের মাধ্যমে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল জেদ্দার উদ্যোগে আজকে “মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬” কনস্যুলেট প্রাঙ্গণে উৎযাপিত হয়েছে। কনসাল জেনারেল আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন।

কনসাল জেনারেলসহ কনস্যুলেটে কর্মরত সকল কর্মকর্তা-কর্মচারী কনস্যুলেটের আঙ্গিনায় অস্থায়ী ভাবে স্থাপিত শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এসময় স্থানীয় বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ, বাংলাদেশ বিমান , বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল (বাংলা ও ইংরেজি মাধ্যম), সৌদি আরবে নিযুক্ত বিভিন্ন গণমাধ্যম প্রতিনিধিরাও অস্থায়ী শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও বাংলা তরজমা ও ভাষা শহিদদের আত্মার মাগফেরাত এবং দেশের কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় পররাষ্ট্র মন্ত্রী ও মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী কর্তৃক প্রদত্ত বাণী পাঠ করে শোনানো হয়।

অনুষ্ঠানে কনসাল জেনারেল ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ ও সকল স্বাধীকার আন্দোলনে নিহত শহিদদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ এবং শহিদদের আত্মার মাগফেরাত কামনা করেন। বাংলাদেশের ভাষা আন্দোলন ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন এবং তিনি সৌদি প্রবাসীদের সৌদি সরকারের আইন-কানুন মেনে চলার, দেশের মর্যাদা ক্ষুন্ন করে এমন ধরণের অবৈধ কাজ হতে বিরত থাকার এবং বৈধ পথে দেশে রেমিট্যান্স পাঠানোর আহবান জানান।

অনুষ্ঠানে কনস্যুলেটের সকল কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ এবং বাংলাদেশ বিমান অফিসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, স্থানীয় গণমাধ্যম প্রতিনিধি, বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল (বাংলা ও ইংরেজি মাধ্যম) এর শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Jui  Banner Campaign
ট্যাগ: জাতীয় পতাকা উত্তোলনজেদ্দায় "শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্‌যাপনবাংলাদেশ কনস্যুলেট জেনারেলভাষা শহিদসৌদি আরব
শেয়ারTweetPin

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT