চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

থিয়াগো-মার্টিনেল্লির শেষ মুহূর্তের গোলে জিতল ব্রাজিল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:২২ পূর্বাহ্ন ০১, এপ্রিল ২০২৬
ফুটবল, স্পোর্টস
A A

ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে কদিন আগে ফ্রান্সের বিপক্ষে হেরেছিল পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল। ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে হতে যাচ্ছিলো ড্র। তবে শেষ মুহূর্তে ম্যাচ নিজেদের করে নিয়েছে ব্রাজিল। চার মিনিটের চমকে দুই গোল করে ৩-১ ব্যবধানে ম্যাচ নিজেদের করে নিয়েছে দলটি।

মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ক্যাম্পিং ওয়ার্ল্ড স্টেডিয়ামে নেমে কার্লো আনচেলত্তির শিষ্যরা কোন দিক থেকেই সুবিধা করতে পারেনি। তবে প্রথমার্ধের যোগ করা সময়ে প্রথম সুযোগ কাজে লাগিয়ে এগিয়ে যায় সেলেসাওরা। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে দানিলো গোল করে ব্রাজিলকে ১-০ গোলে এগিয়ে দেন। পরে ওই ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় ব্রাজিল।

ক্রোয়েশিয়া বল দখল, শট, কর্নার বা আক্রমণ সবদিকে এগিয়ে থাকলেও কাঙ্খিত গোলের দেখা পাচ্ছিলো না। খেলার প্রায় শেষের দিকে ৮৪ মিনিটে টনি ফাকেরের অ্যাসিস্টে ক্রোয়েশিয়াকে ম্যাচে ফেরান লভরো মাজের। ম্যাচের ফলাফল দাঁড়ায় ১-১।

তবে ম্যাচে চমকের বাকি তখনও। চার মিনিট পর পেনাল্টি পায় ব্রাজিল, ইগোর থিয়াগো সেখান থেকে গোল করে ব্রাজিলকে ২-১ গোলে এগিয়ে দেন। এরপর নির্ধারিত সময়ের পর যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে এন্ড্রিকের অ্যাসিস্টে গোল করেন গ্যাব্রিয়েল মার্টিনেল্লি। শেষ মুহূর্তে পাওয়া দুই গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে আনচেলত্তির দল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আনচেলত্তিইউএসএক্রোয়েশিয়াথিয়াগোদানিলোব্রাজিলমার্টিনেল্লিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সংসদে আরও ১৩টি বিল পাস

এপ্রিল ৮, ২০২৬

বিদ্যুৎ বাঁচাতে যে সিদ্ধান্ত তামিমের নেতৃত্বাধীন বিসিবির

এপ্রিল ৮, ২০২৬

দায়িত্ব নিয়েই ক্রিকেটারদের সুখবর দিল তামিমের বোর্ড

এপ্রিল ৮, ২০২৬

সংসদে বড় সিদ্ধান্ত: সন্ত্রাসবিরোধী সংশোধনসহ ৯ অধ্যাদেশ পাস

এপ্রিল ৮, ২০২৬

নিউইয়র্কে ঘরের আঙিনায় কৃষি চমক, দেশি সবজি আবাদের উদাহরণ

এপ্রিল ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT