চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

    https://www.youtube.com/live/o6SJvPy15o4?si=NGcg3Is-DnwAnvmd

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টি-টুয়েন্টি বিশ্বকাপের সেরা একাদশের নেতৃত্বে মার্করাম, অধিক্য ভারতের

ক্রিকইনফোর সেরা একাদশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:১৭ অপরাহ্ন ০৯, মার্চ ২০২৬
ক্রিকেট, স্পোর্টস
A A

এক মাসের ক্রিকেটযজ্ঞের অবসান ঘটেছে। আহমেদাবাদে ঐতিহাসিক ফাইনালে নিউজিল্যান্ডকে ৯৬ রানে হারিয়ে দশম পুরুষ টি-টুয়েন্টি বিশ্বকাপ জিতেছে ভারত। টুর্নামেন্ট শেষে ভারতের জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো প্রকাশ করেছে তাদের নির্বাচিত ‘টিম অব দ্য টুর্নামেন্ট’। যার নেতৃত্বে রাখা হয়েছে সাউথ আফ্রিকার এইডেন মার্করামকে, আর সর্বোচ্চ পাঁচজনকে রাখা হয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ভারত দল থেকে।

মাত্র পাঁচ ম্যাচ খেলেই টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন ভারতীয় উইকেটরক্ষক ব্যাটার সাঞ্জু স্যামসন। শুরুতে একাদশের বাইরে থাকলেও সুযোগ পেয়ে নকআউট পর্বে টানা তিন ম্যাচে দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। এই আসরে ২৪টি ছক্কা মেরে এক আসরে সর্বোচ্চ ছক্কার রেকর্ডও গড়েছেন। দ্বিতীয় ওপেনার হিসেবে মার্করামকে বেছে নেয়া হয়েছে। পাওয়ারপ্লেতে ১৮০ স্ট্রাইক রেটে রান করার পাশাপাশি ইনিংস বড় করতেও সফল ছিলেন তিনি। তার নেতৃত্বে সাউথ আফ্রিকা নকআউট পর্যন্ত অপরাজিত ছিল।

এছাড়াও দলে আছেন ভারতের ইশান কিষাণ, শিভম দুবে, হার্দিক পান্ডিয়া ও জাসপ্রিত বুমরাহর মতো তারকা পেসার। মিডল অর্ডারে রাখা জায়গা করে নিয়েছেন ক্যারিবীয় তারকা শিমরন হেটমায়ার ও ইংল্যান্ডের উইল জ্যাকস। বিশেষজ্ঞ স্পিনার হিসেবে দলে জায়গা পেয়েছেন আরেক ইংলিশ তারকা আদিল রশিদ।

এক নজরে ইএসপিএনক্রিকইনফোর সেরা একাদশ
সাঞ্জু স্যামসন (ভারত), এইডেন মার্করাম (সাউথ আফ্রিকা), ঈশান কিষাণ (ভারত), শিমরন হেটমায়ার (ওয়েস্ট ইন্ডিজ), শিভম দুবে (ভারত), হার্দিক পান্ডিয়া (ভারত), জেসন হোল্ডার (ওয়েস্ট ইন্ডিজ), উইল জ্যাকস (ইংল্যান্ড), আদিল রশিদ (ইংল্যান্ড), জাসপ্রিত বুমরাহ (ভারত) ও লুনগি এনগিদি (সাউথ আফ্রিকা)।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪বুমরাহভারতমার্করামলিড স্পোর্টসসাউথ আফ্রিকা
শেয়ারTweetPin

সর্বশেষ

আইসিসির সেরা একাদশে দাপট চ্যাম্পিয়ন ভারতের

মার্চ ৯, ২০২৬

জাতীয় সংগীত গাইতে অস্বীকৃতি, ইরানের নারী ফুটবলারদের আশ্রয় দিতে অস্ট্রেলিয়াকে আহ্বান ট্রাম্পের

মার্চ ৯, ২০২৬

ল্যাম্পপোস্ট বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দু’জনের মৃত্যু

মার্চ ৯, ২০২৬

যাকাতের সঠিক ব্যবহার করতে প্রধানমন্ত্রীর সুপারিশ!

মার্চ ৯, ২০২৬

বাংলাদেশের ডেরায় এসে প্রথম বারের মতো অনুশীলন করেছে পাকিস্তান

মার্চ ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT