চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যে হাটে বাদ্যযন্ত্র নয়, বিক্রি হন বাদক দল!

এস কে রাসেলএস কে রাসেল
৫:২৫ অপরাহ্ন ৩০, সেপ্টেম্বর ২০২২
- সেমি লিড, কিশোরগঞ্জ, জনপদ
A A

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে ঢাক-ঢোল ও বাদ্যযন্ত্রের বিরাট হাট বসেছে কিশোরগঞ্জের কটিয়াদীতে।

ঢাক-ঢোল ছাড়াও নানা ধরনের বাদ্যযন্ত্র উঠে এই হাটে। নাম ঢাকের হাট হলেও, এখানে ঢাক বা কোন বাদ্যযন্ত্র কেনাবেচা হয় না। বাদ্যযন্ত্র বাদকেরা অর্থের বিনিময়ে কেবল পূজা চলাকালীন আয়োজকদের সাথে চুক্তিবদ্ধ হন।

কার চুক্তিমূল্য কত হবে, তা নির্ধারণ হয় ঢাকিদের দক্ষতার ওপর। পুজো কমিটির কর্তারা যাচাই করে নেন ঢাকিদের দক্ষতা। তাই ৫০০ বছরের পুরনো এ হাটে দেশের দূরদূরান্ত থেকে আগত বাদ্যদলকে ভাড়া করতে ভিড় করেছে বিভিন্ন এলাকার পূজারীরা। আর তাদের নিরাপত্তায় সতর্ক ভূমিকা পালন করেছে এলাকাবাসী ও পুলিশ।

বৃহস্পতিবার ২৯ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এ হাট চলবে শনিবার ১ অক্টোবর সকাল পর্যন্ত।

প্রায় ৫০০ বছরের পুরনো ঐতিহ্যবাহী বাদক ও যন্ত্রীদের এই মিলন উৎসবে ঢাক-ঢোল, কাঁসর, সানাই, বাঁশি, কর্তাল, খঞ্জরিসহ বাঙালির চিরচেনা সব বাদ্যযন্ত্রের পসরা সাজিয়ে হাঁটে বিক্রির উদ্দেশ্যে বাজনা বাজানোর নৈপুণ্য প্রদর্শনের মহড়ায় মেতে ওঠে এসব বাদক দল।

দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা এসব বাদক দলকে পূজা মণ্ডপের জন্য ভাড়া করতেও বিভিন্ন এলাকার পূজারিগণ ভিড় করেন। ১০ হাজার থেকে দুই লাখ টাকা পর্যন্ত ভাড়ায় মিলছে এসব বাদক দল। পাশেই পূজার ফুল পদ্মের পসরা সাজিয়ে বসেছেন ফুল বিক্রেতারাও।

Reneta

যখন দুর্গা দেবীকে বরণে পূজা মণ্ডপগুলোর প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে, তখন ভালো বাদ্যদলের সঙ্গে চুক্তিবদ্ধ হতে পূজারিরা ছুটছেন এ হাটে। কেননা, ঢাক-ঢোলের বাদ্যি ছাড়া দেবীর আরাধনাই যেনো পূর্ণ হয় না। মহাষষ্ঠী থেকে বিসর্জন সবখানেই দেবী তুষ্টির জন্য চাই সুর আর তালের ব্যঞ্জনা।

তিন দিনের এ হাটের শেষ দিন আজ শুক্রবার সন্ধ্যায় দূর্গত নাশিনী মা দুর্গা দেবীকে নিজ আসনে বসানোর আগেই চুক্তিবদ্ধ হয়ে এসব বাদক দল চলে যাচ্ছে কিশোরগঞ্জসহ আশপাশের জেলার বিভিন্ন পূজা মণ্ডপে। দেবী তুষ্টির জন্য শুরু হবে তাদের তাল ও সুরের শৈল্পিক আয়োজন।

জনশ্রুতি আছে, ষোড়শ শতাব্দীর মাঝামাঝি সময়ে স্থানীয় সামন্ত রাজা নবরঙ্গ রায় তার রাজপ্রাসাদে দুর্গাপূজার আয়োজন করতেন। কটিয়াদীর চারিপাড়া গ্রামে ছিল রাজার প্রাসাদ। একবার রাজা নবরঙ্গ রায় সেরা ঢাকিদের সন্ধান করতে ঢাকার বিক্রমপুরের (বর্তমানে মুন্সিগঞ্জ) বিভিন্ন স্থানে আমন্ত্রণ জানিয়ে বার্তা পাঠান।

সে সময় নৌপথে অসংখ্য ঢাকির দল পুরোনো ব্রহ্মপুত্র নদের তীরে যাত্রাঘাটে সমবেত হন। রাজা নিজে দাঁড়িয়ে একে একে বাজনা শুনে সেরা দলটি বেছে নিতেন এবং পুরস্কৃত করতেন। সেই থেকেই যাত্রাঘাটে ঢাকের হাটের প্রচলন শুরু হয়। পরে এ হাট স্থানান্তর করে কটিয়াদীর পুরাতন বাজারের মাছ মহাল এলাকায় আনা হয়।

বাদক ও বাদ্যযন্ত্রের হাট ছাপিয়ে এটি এখন বাঙালির ঐতিহ্য ও মিলন মেলায় পরিণত হয়েছে। তাক দুম, তাক দুম বাজে বাংলাদেশের ঢোল’র অপূর্ব বাদ্য মূর্ছনায় মুখরিত হয়ে ওঠে আড়িয়াল খাঁ নদী পাড়ের এ প্রাচীন জনপদ।

সিলেট থেকে ৭জনের বাদক দল নিয়ে এসেছেন তারা মিয়া। তিনি বলেন, পূজায় সবাই আনন্দ করে। কিন্তু আমাদের চলে আসতে হয় পরিবার ছেড়ে। বংশ পরস্পরায় এটি হয়ে এসেছে। নিজের পরিবারের মুখে হাসি ফোটাতে চলে আসি এই হাটে। আশা ঢাক বাজিয়ে পরিবারের জন্য নতুন কাপড় নিয়ে যাওয়ার। এবার হাটে ভালো টাকা বায়না পাবো আশা করছি।

সুনামগঞ্জ থেকে বাদ্যদল নিয়ে এসেছেন আব্দুল মালেক খান। তিনি জানান, এটা আমাদের ব্যবসা তাই মুসলমান হয়েও মণ্ডপে বাদ্যবাজিয়ে জীবন চালাই। তিনি ৭ জনের দল নিয়ে এসেছেন। এখনও বায়না হয়নি আশা করছি ১ লাখ ৫০ হাজার টাকা হলে বায়নায় বসবো।

সুনামগঞ্জ থেকে ১২ জনের একটি দল নিয়ে এসেছেন সুকুমার বাবু। তিনি জানান, এটা আমাদের বংশগত ব্যবসা। প্রতি বছরই এ ঢাকের হাটে আসি। করোনার কারণে গত দুই বছর বেশি টাকা পায়নি এবার ভালো টাকা পাবো আশা করছি।

জেলার তাড়াইল উপজেলা থেকে বাদ্যদল বায়না করতে এসেছেন নিরঞ্জন সরকার। তিনি জানান, এই হাট থেকে প্রতিবছরই দুর্গাপূজার জন্য ঢাক-ঢোল বায়না করে নিয়ে যায়। এবারও এসেছি। ২৬ হাজার টাকা বায়নায় ১টি ঢাক ও ১টি ঢোল নিয়ে মণ্ডপে ফিরছি।

নরসিংদী থেকে ঢাকির দল ভাড়া করতে এসেছেন তপন রায়। ৬০ হাজার টাকায় দল ঠিক করেছেন। প্রতি বছর এ হাট থেকেই ঢাকি নিয়ে যাই। ঘুরে ঘুরে বাজনা শুনেছি। একটি দলের সঙ্গে চুক্তি হয়েছে। হাটটা বেশ উপভোগও করি আমি।

হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান ঐক্য পরিষদের কটিয়াদী উপজেলার সভাপতি ও ঢাকের হাট পরিচালনা কমিটির সদস্য বেণী মাধব ঘোষ জানান, শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে এ বাদ্যযন্ত্রের হাট বসলেও চিরচেনা তাল ও সুরের প্রদর্শনের মহড়ায় প্রকৃত পক্ষে ধর্ম বর্ণ নির্বিশেষে বাঙালির মিলন মেলার পরিণত হয়। সকল ধর্মের লোকজনই হয়ে ওঠে ওদের রক্ষাকবচ।

কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শাহদাত হোসেন জানান পূজার আয়োজক ও বাদকদের নিরাপত্তার জন্য কটিয়াদী মডেল থানা পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। ঢাকের হাটে পুলিশের একটি দল কাজ করছে।

Jui  Banner Campaign
ট্যাগ: বাদ্যযন্ত্র
শেয়ারTweetPin

সর্বশেষ

রটারডামে বাংলাদেশি ‘মাস্টার’ এর ইতিহাস

ফেব্রুয়ারি ৭, ২০২৬

ঢাবি গবেষণা সংসদের নবনির্বাচিত সভাপতি হুমায়রা, সম্পাদক মনোয়ার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

পর্দা উঠছে টি-টুয়েন্টি বিশ্বকাপের: জানার আছে যা কিছু

ফেব্রুয়ারি ৬, ২০২৬

সোহানের ঝড়ো ৭৬, ধূমকেতুকে হারাল শান্ত’র দুর্বার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

৭২২ রানের ফাইনালে ইংলিশদের কাঁদিয়ে চ্যাম্পিয়ন ভারত

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT