চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘সেরাদের খুঁজে বের করার এই আয়োজনে যুক্ত হয়ে সম্মানিত বোধ করছি’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:১৮ অপরাহ্ন ২৯, নভেম্বর ২০২২
বিনোদন
A A

উপস্থাপনা দিয়ে তারকাখ্যাতি পাওয়া মারিয়া নূর গেল মে মাসে মা হয়েছেন। মাতৃত্বের টানে কয়েকমাস কাজ থেকে দূরে ছিলেন। নতুন খবর, আবার উপস্থাপনায় ফিরছেন মারিয়া নূর।

তার কামব্যাক হচ্ছে দেশের সবচেয়ে বড় সংগীত রিয়েলিটি শো ‘ঐক্যডটকমডটবিডি-চ্যানেল আই সেরাকণ্ঠ ২০২৩’ এর ৭ম সিজনের মাধ্যমে।

আসছে ডিসেম্বরে শুরু হতে যাচ্ছে সংগীত রিয়েলিটি শো’য়ের আনুষ্ঠানিকতা। শো’টির শুরু থেকে শেষ পর্যন্ত উপস্থাপনা করবেন মারিয়া নূর।

বুধবার দুপুরে চ্যানেল আই ভবনে ‘ঐক্যডটকমডটবিডি-চ্যানেল আই সেরাকণ্ঠ ২০২৩’  উপলক্ষে সংবাদ সম্মেলনে বিষয়টি জানায় চ্যানেল আই কর্তৃপক্ষ।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, ঐক্যডটকমডটবিডির সভাপতি শাহীন আকতার রেনী, প্রখ্যাত সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরী, কিংবদন্তী সংগীত শিল্পী রুনা লায়লা, রেজওয়ানা চৌধুরী বন্যা।

এর আগে ‘মেনস ফেয়ার এ্যান্ড লাভলী চ্যানেল আই’, ‘খুদে গানরাজ’, ‘সেরাকণ্ঠ’র আগের রিয়্যালিটি শো-গুলো উপস্থাপনা করেছিলেন মারিয়া নূর। পাশাপাশি দেশের বড় বড় টিভি অনুষ্ঠান, মঞ্চ ও কর্পোরেট শো-গুলোতে তার সাবলীল উপস্থাপনা মুগ্ধ করতো দর্শকদের। ২০১৭ সালের সেরাকণ্ঠের আসরেও মারিয়া উপস্থাপনা করেছিলেন।

Reneta

পাঁচ বছর নতুন করে এই শো শুরু এবং সঙ্গে যুক্ত হওয়া প্রসঙ্গে মারিয়া বলেন, সেরাদের খুঁজে বের করার এই আয়োজনে যুক্ত হতে পেরে অনেক বেশী সম্মানিতবোধ করছি। বিচারক হিসেবে যারা আছেন, তারা প্রত্যেকেই সেরা। আশা করছি, আগের সিজনগুলোর থেকেও এবারের সেরাকণ্ঠ আয়োজন আরও এগিয়ে যাবে। সেরাদের মধ্য থেকে আমরা যোগ্য ও সেরাদের খুঁজে বের করতে পারবো। সেই প্রত্যাশা নিয়ে আমি আমার জার্নি শুরু করবো।

‘ঐক্যডটকমডটবিডি-চ্যানেল আই সেরাকণ্ঠ ২০২৩’ এর প্রকল্প পরিচালক ইজাজ খান স্বপন জানান, সব বয়সী প্রতিযোগীরা এবার প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। পাশাপাশি উত্তর আমেরিকা ও কানাডা থেকেও বাংলা ভাষাভাষী প্রতিযোগীরা এবারের আসরে অংশ নিতে পারবেন। এই প্রতিযোগিতায় অংশ নেয়ার জন্য রেজিস্ট্রেশন করতে হবে। সেই প্রক্রিয়া চ্যানেল আই-এর বিভিন্ন প্লাটফর্মের মাধ্যমে শিগগির জানিয়ে দেয়া হবে।

সেরা কণ্ঠের সপ্তম সিজনের প্রধান বিচারক রুনা লায়লা। সঙ্গে থাকবেন রেজওয়ানা চৌধুরী বন্যা ও সামিনা চৌধুরী।

জানা যায়, ৯ ডিসেম্বর থেকে বিভাগীয় শহরে অডিশন রাউন্ড শুরু হবে। সেখানে বিচারক থাকবেন বন্যা ও সামিনা। সেরা ১৬ নির্বাচিত হওয়ার পর থেকে যুক্ত হবেন রুনা লায়লা।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইজাজ খান স্বপনউপস্থাপকচ্যানেল আইফরিদুর রেজা সাগরমারিয়া নূরলিড বিনোদনসেরাকণ্ঠ
শেয়ারTweetPin

সর্বশেষ

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর নৌবাহিনীর কমান্ডার আলিরেজা তাংসিরি

হরমুজ প্রণালী নিয়ন্ত্রণকারী আলিরেজা তাংসিরি নিহত: ইসরাইল

মার্চ ২৬, ২০২৬

হত্যা মামলায় সাবেক ডিজিএফআই প্রধান মামুন খালেদের ৫ দিনের রিমান্ড

মার্চ ২৬, ২০২৬

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা কতটা সম্ভব?

মার্চ ২৬, ২০২৬

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠিত

মার্চ ২৬, ২০২৬

চার দিনেই কোটি টাকার টিকিট বিক্রি!

মার্চ ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT