চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিলুফার অবসর কাটে গল্পের বই পড়ে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৪১ অপরাহ্ন ২৮, সেপ্টেম্বর ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

কড়া নিয়মকানুন, কঠোর অনুশীলন, এরপর একাডেমিক পড়াশোনা— সবকিছু ছাপিয়ে বাংলাদেশ নারী দলের ফুটবলাররা পান না ক্ষণিকের ফুরসত। যতটুকু বা মেলে, বাফুফে ভবনে কাটানো সেই সময়টুকুতে গল্পের বইয়ে বুঁদ হয়ে থাকেন নিলুফা ইয়াসমিন নিলা। চ্যানেল আইয়ের সংবর্ধনা অনুষ্ঠানে এসে লাল-সবুজদের তারকা ডিফেন্ডার নিজেই জানালেন সেকথা।

নিলুফাদের দিন শুরু হয় ভোর সাড়ে চারটায়। পরে তাদের যেতে হয় ব্যস্ত একটা সময়ের মাঝ দিয়ে। অনুশীলন, জিম সেশন, টিম মিটিং, সবকিছু শেষে বিকেলে আসে কিছুটা অবসর। ব্যস্ত এবং কড়া নিয়মের মাঝে সেই অবসরটুকু কিভাবে কাটে চ্যাম্পিয়ন মেয়েদের— নাচ-গান বা এমনকিছুতে?

এমন প্রশ্নে মুচকি হাসেন নিলুফা। কুষ্টিয়ায় জন্ম নেয়া রাইট ব্যাক জানান, ফুটবল ছাড়া অন্যকিছুতে খুব একটা দখল নেই তার, ‘আমি ফুটবল ছাড়া অন্যকিছুতে দক্ষ না। অবসর সময়ে গল্পের বই পড়তে ভালোবাসি। শুক্রবার একদিনের জন্য আমাদের ফোন দেয়া হয়, সেদিন ফোন চালানো হয়। রুটিনের ভিতর থাকা হয়, তাই আলাদা কিছু করার সুযোগ আসলে থাকে না।’

বাংলাদেশ দলের রক্ষণ সামলানো নিলুফার অবসর বই পড়ে কাটলেও চ্যাম্পিয়ন মারিয়া মান্ডার মতো অনেকেই আছেন যারা নাচতে পারেন। কেউ কেউ গানও গাইতে পারেন। সংবর্ধনা অনুষ্ঠানে দামাল সিনেমার গানে অভিনেতা শরিফুল রাজের সঙ্গেও তাল মিলিয়েছেন চ্যাম্পিয়নরা।

২০১৭ সালে বই পড়া অবস্থায় ক্যামেরা লেন্সে ধরা পড়েছিলেন ‘ক্যাপ্টেন কুল’খ্যাত ভারতের সাবেক অধিনায়ক মিতালী রাজ। সংবাদ শিরোনামে ক্রিকেট ছাপিয়ে তখন অন্যতম আলোচনার ইস্যুও হয়ে উঠেছিল সেটি। খেলার এত এত চাপ কাটিয়ে কিভাবে এত নির্ভার থাকেন! অবাক হওয়ার মতো আলোচনাটা সাউথ এশিয়ান চ্যাম্পিয়ন নিলুফাকে নিয়েও এখন হতে পারে।

বুধবার দুপুর ১২টার কিছু আগে শিরোপাজয়ী ফুটবল দল জড়ো হয়েছিল চ্যানেল আই ভবনে। বাফুফের বাস থেকে শুরুতে ট্রফি হাতে নামেন মারিয়া মান্ডা। পরে একে একে বাকি ফুটবলারদের সঙ্গে নেমে আসেন জয়ী কোচ গোলাম রব্বানি ছোটন। ফুলের চাদর পেরিয়ে, সংবর্ধনা, কেক কাটা-সহ হরেক আয়োজন শেষে জমে আড্ডার আসর।

Jui  Banner Campaign
ট্যাগ: চ্যানেল আইছোটনমারিয়ারাজলিড স্পোর্টসসানজিদাসাফ চ্যাম্পিয়নশিপ-২০২২
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ভারত মহাসাগরে ভেনেজুয়েলার তেলবাহী জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

বায়ুদূষণে শীর্ষে ঢাকা, বাতাসের মান খুবই অস্বাস্থ্যকর

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

টেডি ডে আজ: ভালোবাসা প্রকাশে যেমন টেডি উপহার দিবেন

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

সালমান-আনিসুলের মানবতাবিরোধী অপরাধ মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু আজ

ফেব্রুয়ারি ১০, ২০২৬

ভারতের বিপক্ষে বিশ্বকাপে খেলবে, আরও যা জানাল পাকিস্তান

ফেব্রুয়ারি ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT