এই খবরটি পডকাস্টে শুনুনঃ
রাজধানীর উত্তরায় পিনাকল স্পোর্টসের উদ্যোগে ৭.৫ কিলোমিটার ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। সোমবার ১২ শতাধিক রানারের অংশগ্রহণে ম্যারাথন হয়। দুটি আলাদা ইভেন্টে অংশ নেন ৭ শতাধিক পুরুষ ও ৫ শতাধিক নারী।
ছেলেদের ইভেন্টে ১৯ মিনিট ৩৪ সেকেন্ডে ফিনিশিং লাইন অতিক্রম করে প্রথম হন বুরহান উদ্দিন। দ্বিতীয় ও তৃতীয় হন মো. হোসাইন ও আব্দুল হক। নারীদের ইভেন্টে ২৮ মিনিট ৪৮ সেকেন্ডে ফিনিশিং লাইন অতিক্রম করে প্রথম হন সুমাইয়া। দ্বিতীয় ও তৃতীয় হন জেসমিন ও মারিয়া।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আয়োজক ও অতিথিবৃন্দ। প্রত্যেক ফিনিশারকে মেডেল দেয়া হয়।
এসময় প্রধান অতিথি পিনাকল স্পোর্টস অ্যাসোসিয়েশন চেয়ারম্যান এমাম হোসাইন মোহাম্মদ সেলিম খেলাধুলার গুরুত্ব তুলে ধরে বলেন- শক্তিশালী জাতি গড়ে তুলতে হলে সুস্থ, সবল ও গতিশীল তরুণ প্রজন্ম গড়ে তুলতে হবে। এক্ষেত্রে খেলাধুলা ও শরীরচর্চার কোন বিকল্প নেই।








