চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভোলে বাবা’র ওপর বাড়ছে অনুসারীদের ক্ষোভ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:১৩ অপরাহ্ন ০৪, জুলাই ২০২৪
আন্তর্জাতিক
A A

ভারতের উত্তর প্রদেশের হাথরসে একটি ধর্মীয় অনুষ্ঠানে পদদলিত হয়ে নারী ও শিশুসহ ১২১ জন নিহত হয়েছেন। ঐ অনুষ্ঠানে ভোলে বাবা নামে পরিচিত এক ধর্মপ্রচারক তার অনুগামীদের উদ্দেশে ভাষণ দিচ্ছিলেন। সেই অনুষ্ঠান শেষে তাঁবু থেকে বের হওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। ঘটনার পর থেকে পলাতক রয়েছেন এই ধর্মগুরু। আর এতে করেই ভোলে বাবা’র ওপর বাড়ছে তার অনুসারীদের ক্ষোভ।

এনডিটিভি জানিয়েছে, এই ঘটনায় অনেক পরিবার ধ্বংস হয়ে গেছে। পদদলিত হয়ে অনেকে স্বজনদের হারিয়েছেন। অনেকেই লাশ শনাক্ত করতে যাচ্ছেন এক মর্গ থেকে অন্য মর্গে। লাশ খুঁজে পেলে শুরু হয় শোক। আহতরাও বিভিন্ন হাসপাতালে ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন। অনেকেই এখনও খুঁজে পাননি স্বজনদের।

অনেকেই এখনও নিখোঁজ
উর্মিলা দেবী তার ১৬ বছর বয়সী নাতনীকে নিয়ে অনুষ্ঠানে এসেছিলেন। বিশৃঙ্খলা শুরু হলে তারা আলাদা হয়ে যান। বুধবার রাত থেকে বৃদ্ধ মহিলাটি হাথরাস এবং ইটাহর তিনটি জেলা হাসপাতালে গেলেও তার নাতনীকে খুঁজে পাননি।

তিনি বলেন, ভিড়ে আমি তার নাম ধরে চিৎকার করছিলাম। যখন আমি তাকে খুঁজে পাইনি তখন হাসপাতালে খুঁজতে থাকি। আমি তাকে এখনও খুঁজে পাইনি।

একজন নারীকে খুঁজে পেতে আলিগড়, হাতরাস এবং ইটাহ হাসপাতালে গিয়েছেন তার পরিবারের সদস্যরা। কিন্তু তাকে এখনও খুঁজে পাওয়া যায়নি।

Reneta

ভোলে বাবা’র ওপর ক্ষোভ
পুলিশ বলছে, সৎসঙ্গে (প্রার্থনা সভা) শেষে ভোলে বাবা তার গাড়িতে করে চলে যাচ্ছিল তখন অনুসারীরা তার গাড়ির ধুলো সংগ্রহ করতে ছুটে আসে। এসময় ভোলে বাবা’র নিরাপত্তা বাহিনীর সদস্যরা কিছু অনুসারীকে ধাক্কা দেয়। এতেই সূত্রপাত ঘটে ঘটনার। তার অনুসারীদের অনেকেই এখন হাসপাতালে ভর্তি। তাদের মধ্যে এখন শ্রদ্ধার পরিবর্তে জন্ম নিয়েছে ক্ষোভের।

বিশৃঙ্খলায় হাত ভেঙ্গে যাওয়া একজন মহিলা বলেন, বাবার যদি সত্যিই ক্ষমতা থাকে এবং আমাদের সম্পর্কে চিন্তা করেন, তাহলে তার এখানে এসে আমাদের সুস্থ করা উচিত। তার উচিত আমাদের চিকিৎসায় সাহায্য করা।

হাথরাসের বাসিন্দা বিনোদ তার বাড়িতে থাকা ভোলে বাবার পোস্টার ছিঁড়ে ফেলেছেন। দুর্ঘটনায় তার মা জয়া, স্ত্রী রাজকুমারী এবং মেয়ে ভূমি পদদলিত হয়ে মারা গেছেন। তিনি বলেন, আমি দূরে ছিলাম, সন্ধ্যায় পদদলিত হওয়ার বিষয়ে জানতে পারি। আমি বাড়িতে ছুটে গিয়ে দেখি তারা সবাই মারা গেছে।

রাজনৈতিক খেলা
এই ঘটনার পরে রাজনৈতিক দোষারোপের খেলা শুরু হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছেন, এর পিছনে ষড়যন্ত্র আছে কিনা তা খুঁজে দেখা হবে। প্রধান বিরোধী সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব এই ঘটনার জন্য সম্পূর্ণরূপে বিজেপি সরকারকে দায়ী করেছেন। এদিকে ভোলে বাবার আইনজীবী বলেছেন, এটি একটি “পরিকল্পিত ষড়যন্ত্র”।

মামলায় ভোলে বাবাকে অভিযুক্ত করা হয়নি বরং তার সহযোগী এবং অনুষ্ঠানের প্রধান সংগঠককে প্রধান আসামী করা হয়েছে। মামলায় স্থানীয় প্রশাসনকে সমস্ত দায় থেকে মাফ করে অব্যবস্থাপনার জন্য আয়োজকদের দায়ী করা হয়েছে।

রাজ্য সরকার অবশ্য আশ্বস্ত করেছে যে দোষী কাউকে রেহাই দেওয়া হবে না। এর জন্য একটি বিশেষ তদন্তকারী দল  ঘটনার তদন্ত করছে। রাজ্য সরকার তদন্তের জন্য হাইকোর্টের একজন অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে তিন সদস্যের একটি প্যানেলও গঠন করেছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ভারতভোলে বাবা
শেয়ারTweetPin

সর্বশেষ

দেশবাসীকে শিরোপা উৎসর্গ সাফ চ্যাম্পিয়নদের

এপ্রিল ৫, ২০২৬

বিসিবির বোর্ড সভায় যা যা সিদ্ধান্ত হল

এপ্রিল ৪, ২০২৬

‘দম’ দেখলেন বাস্তবের নূর, কাঁদলেন নিশো

এপ্রিল ৪, ২০২৬

রাষ্ট্রীয় সিদ্ধান্তের কারণেই বিশ্বকাপ খেলা হয়নি বাংলাদেশের

এপ্রিল ৪, ২০২৬

ভালুকায় কলাচাষে সংকট, কৃষক চান সহায়তা

এপ্রিল ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT