চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গণহত্যার বিচার শুরু হলে অনেক দ্বিধা, অনেক প্রশ্ন দূর হবে: আসিফ নজরুল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:২০ অপরাহ্ন ১১, অক্টোবর ২০২৪
- সেমি লিড, বাংলাদেশ
A A

ছাত্র-জনতার আন্দোলনে গণহত্যার প্রচুর আলামত পাওয়া গেছে বলে জানিয়ে অন্তর্বর্তী সরকারের আইন, বিচার, সংসদ ও সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল আসিফ নজরুল বলেছেন: দু-এক সপ্তাহের মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠিত হয়ে যাবে। আমরা যখন জুলাই–আগস্ট মাসের পৈশাচিক গণহত্যার বিচার অচিরেই শুরু করব, তখন দেখবেন, আমাদের অনেক দ্বিধা, অনেক প্রশ্ন দূর হয়ে যাবে।

সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশে তিনি বলেছেন, আপনারা কখনও বিপন্ন ও অসহায় বোধ মনে করবেন না। আমাদের সরকারের পক্ষ থেকে যতটুকু করার প্রধান উপদেষ্টার নেতৃত্বে আমরা করবো।

তিনি বলেন, আপনারা বাংলাদেশের নাগরিক, স্বাধীনভাবে মতামত প্রকাশ করবেন। আপনাদের নিয়ে খেলা তো কোনো দলই কম করেনি। আপনারা কখনো রাজনৈতিক দলের ফাঁদে পা দেবেন না।

শুক্রবার বিকেলে সিরাজগঞ্জ কেন্দ্রীয় শ্রী শ্রী মহাপ্রভুর মন্দিরে দুর্গাপূজা পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথাগুলো বলেন।

ড. আসিফ নজরুল বলেন, ‘এই দেশে আমরা কেউ সংখ্যালঘু না, সংখ্যাগুরু না, আমরা সবাই বাংলাদেশি নাগরিক। সবাই সমান মর্যাদা ও অধিকার নিয়ে থাকব, সবাই সবার ধর্মের প্রতি সম্মান প্রদর্শন করব।’

হত্যা মামলার আসামিদের আকস্মিক জামিন হওয়ার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে এই উপদেষ্টা আরও বলেন, আমরা সবার ন্যায় বিচার নিশ্চিতের প্রশ্নে বদ্ধপরিকর। জামিন প্রশ্নে আমি শিগগির মন্ত্রণালয়ে প্রেস ব্রিফিংয়ে কথা বলব।

Reneta

এর আগে, জেলার শাহজাদপুরে অবস্থিত রবীন্দ্র কাচারি বাড়ি পরিদর্শন করেন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

কেন্দ্রীয় শ্রী শ্রী মহাপ্রভুর মন্দিরে দুর্গাপূজা পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) তোফাজ্জল হোসেন, পুলিশ সুপার মো. ফারুখ হোসেন, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সন্তোষ কুমার কানু, সাবেক সাধারণ সম্পাদক ওমর কৃষ্ণ দাস।

Jui  Banner Campaign
ট্যাগ: আইন উপদেষ্টাআসিফ নজরুল
শেয়ারTweetPin

সর্বশেষ

অমর একুশে ভাষার গৌরব, আত্মত্যাগের ইতিহাস আর ভবিষ্যতের অঙ্গীকার: সংস্কৃতিমন্ত্রী 

ফেব্রুয়ারি ২০, ২০২৬

ভারত-পাকিস্তানের ক্রিকেটাররা ‘প্রকাশ্যে হাত মেলান না, আড়ালে আড্ডা দেন’

ফেব্রুয়ারি ২০, ২০২৬

সান্ত্বনার জয় নিয়ে বিশ্বকাপ অভিযান শেষ করল অস্ট্রেলিয়া

ফেব্রুয়ারি ২০, ২০২৬

ট্রাম্পের ‘একতরফা শুল্ক’ অবৈধ: মার্কিন সুপ্রিম কোর্ট

ফেব্রুয়ারি ২০, ২০২৬

দ্য হান্ড্রেড লিগে সর্বোচ্চ দামের তালিকায় মোস্তাফিজ, নিলামে ২৩ বাংলাদেশি

ফেব্রুয়ারি ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT