কুয়েতের দক্ষিণাঞ্চলে শ্রমিকদের একটি আবাসিক ভবনে আগুনে কমপক্ষে ৩৯ জনের মৃত্যু হয়েছে। দগ্ধ হয়েছেন বহু মানুষ।
সংবাদমাধ্যম রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
বুধবার স্থানীয় সময় ভোরে দেশটির দক্ষিণাঞ্চলের আহমদী গভর্নরেটের মানগাফ এলাকায় শ্রমিকদের আবাসনে আগুনের ঘটনা ঘটে। মৃতদের মধ্যে ৪ জন ভারতীয়সহ বিভিন্ন দেশের নাগরিক রয়েছেন।
ভবনটির ভেতরে অনেকে আটকা পড়ে আছেন বলে ধারণা করা হচ্ছে। গুরুতর দগ্ধদের আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আগুনের ঘটনায় দগ্ধ ও আহতদের যথাযথ চিকিৎসা সেবা দিতে চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছেন বলে জানিয়েছে কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয়।








