কুমিল্লা-৪ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঋণ খেলাপির অভিযোগ প্রমাণিত হওয়ায় তার প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।
শনিবার (১৭ জানুয়ারি) বিকেল ৪টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের বেজমেন্ট-২ অডিটোরিয়ামে অনুষ্ঠিত শুনানি শেষে ইসি এ ঘোষণা দেয়।
জানা গেছে, এর আগে একই আসনের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হাসনাত আবদুল্লাহ ঋণ খেলাপির অভিযোগ তুলে মঞ্জুরুল আহসান মুন্সির মনোনয়নপত্র কেন বাতিল করা হবে না—সে বিষয়ে নির্বাচন কমিশনে আপিল করেন। শুনানি শেষে আপিল গ্রহণ করে ইসি বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত দেয়।
কুমিল্লা-৪ আসনে এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী।








