চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোচ বরখাস্ত করায় বিপুল অর্থ গুনতে হচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেডকে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৪৩ অপরাহ্ন ২৮, ফেব্রুয়ারি ২০২৬
ফুটবল, স্পোর্টস
A A

চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই রুবেন আমোরিম ও তার কোচিং স্টাফকে বরখাস্ত করেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। ফলশ্রুতিতে বিপুল অঙ্কের অর্থ জরিমানা গুনতে যাচ্ছে ইংলিশ ক্লাবটি। পর্তুগিজ কোচকে জানুয়ারি মাসের ৫ তারিখে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছিল। তিনি ১৪ মাসে মোট ৬৩টি ম্যাচে দলের দায়িত্বে ছিলেন। আর এই ব্যর্থ অধ্যায়ের জন্য রেড ডেভিলসদের খরচ হতে পারে প্রায় ১৬ মিলিয়ন পাউন্ড বা ২২ মিলিয়ন মার্কিন ডলার।

আমোরিমকে ২০২৪ সালের নভেম্বরে ওল্ড ট্র্যাফোর্ডে আনা হয়। তাকে ইংল্যান্ডে আনতে স্পোর্টিং সিপির সঙ্গে ১০ মিলিয়ন পাউন্ড বা ১৩ মিলিয়ন মার্কিন ডলারের ক্ষতিপূরণ চুক্তি করা হয়। এই তথ্য উয়েফার ক্লাব লাইসেন্সিং বেঞ্চমার্কিং রিপোর্টে প্রকাশিত হয়েছে।

ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা আরও জানিয়েছে, আমোরিম ও তার পাঁচ সদস্যের কোচিং স্টাফকে বিদায় দিতে ইউনাইটেড ১৫.৯ মিলিয়ন পাউন্ড ব্যয় করছে। তবে এই অঙ্কটি সর্বোচ্চ সম্ভাব্য পরিমাণ, এটি নির্ভর করবে বিভিন্ন শর্তের ওপর, যেমন নির্দিষ্ট সময়ের মধ্যে তিনি নতুন চাকরি পান কি না।

আমোরিমের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার সময়ও ইউনাইটেডের ৬.৩ মিলিয়ন পাউন্ড দেয়া বাকি ছিল স্পোর্টিং সিপিকে। এ অর্থ কয়েক বছরে কিস্তিতে পরিশোধ হওয়ার কথা ছিল। কোচিং বিভাগে আরেকটি ব্যর্থ পরীক্ষার জন্য আর্থিক ক্ষতি মেনে নেয়া ছাড়া তাদের আর উপায় ছিল না বলে মনে করেছে ক্লাবটি।

আমোরিমের পূর্বসূরি এরিক টেন হাগ এবং সাবেক ফুটবল পরিচালক ড্যান অ্যাশঅর্থকে বিদায় দিতেও ইউনাইটেডের খরচ হয়েছিল ১৪.৫ মিলিয়ন পাউন্ড। ফলে মাত্র ১৫ মাসে দুই কোচ ও এক শীর্ষ কর্মকর্তার পেছনে মোট ব্যয় ৩০ মিলিয়ন পাউন্ড ছাড়িয়ে যেতে পারে, যা বাংলাদেশ টাকায় দাঁড়ায় প্রায় পাঁচশত কোটি টাকার সমান।

কোচ নিয়োগে ব্যর্থতার পাশাপাশি খেলোয়াড় কেনাবেচাতেও সঠিক মূল্য পাওয়া কঠিন হয়ে পড়েছে ইউনাইটেডের জন্য। উয়েফার রিপোর্টে বলা হয়েছে, গত পাঁচ বছরে বিশ্ব ফুটবলে সবচেয়ে বেশি নেট ট্রান্সফার খরচ করেছে ইউনাইটে।

Reneta

বর্তমানে ওল্ড ট্র্যাফোর্ডে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন মাইকেল ক্যারিক। গ্রীষ্মে ইউনাইটেডের স্থায়ী কোচ নিয়োগ দেয়া হবে। ছয় ম্যাচ অপরাজিত থেকে দলকে প্রিমিয়ার লিগের শীর্ষ চারে তুলেছেন ক্যারিক।

Jui  Banner Campaign
ট্যাগ: প্রিমিয়ার লিগম্যানচেস্টার ইউনাইটেডরুবেন আমোরিমলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

কোচ বরখাস্ত করায় বিপুল অর্থ গুনতে হচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেডকে

ফেব্রুয়ারি ২৮, ২০২৬

ইরানে হামলার পর কাতারে মার্কিন দূতাবাসের জরুরি সতর্কতা

ফেব্রুয়ারি ২৮, ২০২৬

শতকোটি টাকা খুইয়ে পুলিশে ফিরছে আগের পোশাক!

ফেব্রুয়ারি ২৮, ২০২৬

বিএনপি অফিসে হামলা ও ভাঙচুর, ৬ জনের নামে এজাহার

ফেব্রুয়ারি ২৮, ২০২৬

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টার!

ফেব্রুয়ারি ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT