চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শীর্ষে বহাল আর্সেনাল, নাটকীয় ম্যাচে ড্র করল ম্যানচেস্টার ইউনাইটেড

প্রিমিয়ার লিগ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৫০ অপরাহ্ন ০১, নভেম্বর ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A
আর্সেনাল এবং ম্যানচেস্টার ইউনাইটেড

আর্সেনাল এবং ম্যানচেস্টার ইউনাইটেড

প্রিমিয়ার লিগে টানা ৭ ম্যাচ অপরাজিত আর্সেনাল। বার্নলিকে ২-০ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে তারা। অন্য ম্যাচে নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে এগিয়ে থাকলেও ছন্দ হারিয়েছে দ্রুতই। পরে অবশ্য ঘুরে দাঁড়িয়ে ড্র করেছে ম্যানচেস্টার ইউনাইটেড।

বার্নলির ঘরের মাঠে আর্সেনালের হয়ে গোল দুটি করেন ভিক্টর গায়কোরেস এবং ডেকলান রাইস। ম্যাচের ১৪ মিনিটে জালের দেখা পায় ভিক্টর গায়কোরেস। ৩৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রাইস। ২-০তে এগিয়ে থেকে বিরতিতে যায় আর্সেনাল। দ্বিতীয়ার্ধে কোন দল জালের দেখা না পেলে ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে মাইকেল আর্তোর শিষ্যরা।

এদিকে নটিংহ্যাম ফরেস্টের মাঠে ২-২ গোলে ড্র করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। স্বাগতিকদের হয়ে গোল দুটি করে মরগান গিবস-হোয়াইট এবং নিকোলো সাভোনা। ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে গোল করেন ক্যাসেমিরো এবং আমাদ ডায়ালো।

ম্যাচের ৩৪ মিনিটে ক্যাসেমিরোর গোলে এগিয়ে যায় ইউনাইটেড। ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় তারা। ম্যাচের দ্বিতীয়ার্ধে ৪৮ মিনিটে মরগান গিবসের গোলে সমতায় আসে ফরেস্ট। ৫০ মিনিটে সাভোনার গোলে লিড পায় স্বাগতিক দলটি। ম্যাচের ৮১ মিনিটে আমাদ ডায়ালোর গোলে ম্যাচে সমতায় আসে রুবেন আমোরিমের শিষ্যরা।

আরেকম্যাচে দিয়াগো গোমেজের জোড়া গোলে ঘরের মাঠে লিডস ইউনাইটেডকে ৩-০ গোলে হারিয়েছে ব্রাইটন। গোমেজের পাশাপাশি আরও একটি গোল করেন ড্যানি ওয়েলবেক। ম্যাচের ১১ মিনিটে ওয়েলবেক গোল করলে ১-০তে শেষ হয় প্রথমার্ধ। বিরতির পর ৬৪ মিনিটে গোমেজের গোলে ব্যবধান দ্বিগুণ করে ব্রাইটন। ৭০ মিনিটে গোমেজ আবারও গোল করলে স্কোরবোর্ডে তৃতীয় গোল যোগ হয়।

ঘরের মাঠে ব্রেনফোর্ডকে ২-০ গোলে হারিয়েছে ক্রিস্ট্যাল প্যালেস। ম্যাচের ৩০ মিনিটে প্যালেসের হয়ে গোল করেন জিন-ফিলিপ মাতেতা। নাথান কলিন্স নিজের জালে বল জড়ালে ব্যবধান দ্বিগুণ হয় প্যালেসের।

Reneta

অন্য ম্যাচে ঘরের মাঠে উলভসের বিপক্ষে ৩-০ গোলে জয় পেয়েছে ফুলহ্যাম। ম্যাচের ৯ মিনিটেই রায়ান সেসেগননের গোলে এগিয়ে যায়স্বাগতিক দল। ৩৬ মিনিটে উলভসের ইমানুয়েল আগবাদো লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। দ্বিতীয়ার্ধে হ্যারি উইলসন ফুলহ্যামের ব্যবধান দ্বিগুণ করেন। ৭৫ মিনিটে ইয়েরসন মস্কেরা নিজের জালে বল জড়ালে ৩-০ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে ফুলহ্যাম।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আর্সেনালনটিংহ্যাম ফরেস্টপ্রিমিয়ার লিগফুলহ্যামম্যানচেস্টার ইউনাইটেডলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

মন্দার বাজারেও ভরসার নাম শাকিব

মার্চ ২৮, ২০২৬

শৈশবের বন্ধুকে নিয়ে তিক্ত অভিজ্ঞতা জানালেন নাইজেরিয়ান ফরোয়ার্ড ওসিমেন

মার্চ ২৭, ২০২৬

টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে নারী-শিশুসহ ৫ জনের মৃত্যু

মার্চ ২৭, ২০২৬

মিয়ানমার পরিস্থিতি মোকাবিলায় কড়া পদক্ষেপের আহ্বান জানাল মার্কিন কংগ্রেস

মার্চ ২৭, ২০২৬

ক্রীড়া দলগুলোকে ‘শত্রু’ দেশে সফর নিষিদ্ধ করল ইরান

মার্চ ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT