চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/AprmPSB8ZdA?si=2EQ6p1yXPemj_VEJ
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গার্দিওলার মতে আর্সেনালের বিপক্ষে সিটির ম্যাচটি প্রিমিয়ার লিগ ফাইনাল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৫৭ পূর্বাহ্ন ১৩, এপ্রিল ২০২৬
ফুটবল, স্পোর্টস
A A

জমে উঠেছে প্রিমিয়ার লিগের শেষভাগ, চ্যাম্পিয়ন কে হবে, ম্যানচেস্টার সিটি নাকি আর্সেনাল, দেখতে অপেক্ষা করতে হবে আরও ৪ থেকে ৫ ম্যাচ। এর আগেই আগামী রোববার মুখোমুখি হচ্ছে টেবিলে প্রথম ও দ্বিতীয় স্থানে থাকা দল দুটি। সিটি কোচ পেপ গার্দিওলার মতে এটাই হতে চলেছে প্রিমিয়ার লিগের ফাইনাল ম্যাচ।

শিরোপা লড়াইয়ে চোখ, অথচ গত শনিবার এমিরেটস স্টেডিয়ামে বোর্নমাউথের বিপক্ষে ২-১ গোলে হেরেছে মিকেল আর্তেতার আর্সেনাল। অন্যদিকে রোববার স্ট্যামফোর্ড ব্রিজে চেলসির বিপক্ষে ৩-০ গোলে জিতেছে ম্যানচেস্টার সিটি। সিটিজেনদের দাপুটে জয়ে লিগ শিরোপা লড়াইয়েও যোগ হয়েছে নতুন রোমাঞ্চ।

পয়েন্ট টেবিলে গা ঘেঁষে বসে আছে আর্সেনাল-সিটি। ৩২ ম্যাচে গানারদের পয়েন্ট ৭০, ৩১ ম্যাচে সিটির সংগ্রহ ৬৪। এক ম্যাচ কম খেলে ৬ পয়েন্ট পিছিয়ে সিটিজেনরা। রোববার ম্যাচে ইতিহাদে যদি আর্সেনালকে হারিয়ে দেয় সিটি, তাহলে সমান ম্যাচ খেলে সিটির ব্যবধান কমে আসবে ৩ পয়েন্টে। পরে লন্ডনের ক্লাবটি যদি শতভাগ জয় না পায় এবং অন্যদিকে গার্দিওলার দল যদি পরের সব ম্যাচ জিতে যায়, নিশ্চিত ঘুরে যাবে ইংলিশ লিগের শিরোপার চাকা।

আপাতত আর্তেতার দলকে হারানোই গার্দিওলার একমাত্র লক্ষ্য। গুরুত্বপূর্ণ ম্যাচকে ফাইনাল মনে করছেন সিটিজেনদের কোচ। চেলসির বিপক্ষে ম্যাচ শেষে বলেছেন, ‘আর্সেনালের সাথেই ফাইনাল। তবে আমাকে এটা বলবেন না যে পরে ব্রেন্টফোর্ডকে হারানো সহজ হবে।’

‘আমরা এমন একটি দলের বিপক্ষে খেলতে যাচ্ছি, যারা ৪৯টি ম্যাচে মাত্র তিনটি হেরেছে এবং চ্যাম্পিয়ন্স লিগে একবারও হারেনি।’

‘কারাবাও কাপের ফাইনালে আমরা একেবারেই দুর্বল দল ছিলাম। এমনকি এদেশে কেউ নেই যে এক পাউন্ড বাজি ধরবে আমাদের জন্য, যে আমরা এরচেয়ে ভালো খেলব। হয়তো এখন পরিস্থিতিটা একটু ভিন্ন।’

Reneta

‘এখন পর্যন্ত তারাই এদেশে এবং ইউরোপে সেরা দল। আর্সেনালকে একবার হারানোই খুব কঠিন। ভাবুন তো, কয়েক সপ্তাহের মধ্যে তাদের দুবার হারানোটা কেমন হবে তাহলে।’ বলেছেন গার্দিওলা।

এখন দেখার বিষয় শেষ পর্যন্ত কার হাতে ওঠে ইংল্যান্ডের শ্রেষ্ঠত্বের মুকুট, আর্সেনাল নাকি ম্যানচেস্টার সিটি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্সেনালপেপ গার্দিওলাপ্রিমিয়ার লিগম্যানচেস্টার সিটিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

গাণিতিক বার্তায় যুক্তরাষ্ট্রকে সতর্ক করল ইরান

এপ্রিল ১৩, ২০২৬

কান্নাভেজা চোখে মাঠ ছাড়লেন আর্জেন্টাইন ডিফেন্ডার, বিশ্বকাপ শঙ্কায়?

এপ্রিল ১৩, ২০২৬

ক্রাউন প্লাজায় বৈশাখী মেলা ও খাদ্য উৎসব ‘এসো হে বৈশাখ’

এপ্রিল ১৩, ২০২৬

বালেন শাহের চমক: নেপালের মন্ত্রিসভার সদস্যদের সম্পদের তথ্য প্রকাশ

এপ্রিল ১৩, ২০২৬

হজ পালনে হজ ভিসাই একমাত্র অনুমোদিত ভিসা: সৌদি হজ মন্ত্রণালয়

এপ্রিল ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT