চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ম্যানচেস্টার ডার্বিতে হেরেছে ম্যানসিটি, লা লিগায় জিতেছে রিয়াল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৪৬ অপরাহ্ন ১৭, জানুয়ারি ২০২৬
ফুটবল, স্পোর্টস
A A

ম্যানচেস্টার ডার্বিতে জয়ের দেখা পেয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেড। ২-০ গোলের ব্যবধানে হারের মুখ দেখলো টেবিলের দুই থাকা ম্যানচেস্টার সিটি। ম্যাচে ৭০ শতাংশের বেশি বল দখলে রেখেও গোলে সরাসরি কোনো শট নিতে পারেনি পেপ গার্দিওলার দল। দায়িত্ব নিয়ে ডার্বিতে প্রথম জয়ের স্বাদও পেলেন মাইকেল ক্যারিক।

ঘরের মাঠে শুরু থেকেই ম্যাচে তেমন কোনো প্রভাব দেখাতে পারেনি ক্যারিকের শিষ্যরা। প্রথমার্ধে ৩০ শতাংশেরও কম বল দখলে ছিল রেড ডেভিলদের। বিরতিতে কোনো দলই গোলের দেখা পায়নি।

বিরতির পর ম্যানচেস্টারের অবস্থা ম্যাচের প্রথমার্ধের মতো, বলই পাচ্ছিলো না তারা। ৬৫ মিনিটে ম্যানসিটি আক্রমণ করে, কাউন্টার অ্যাটাকে ব্রায়ান এমবুমো ডার্বিতে প্রথম গোল করেন। ৭৬ মিনিটে আরেকটি গোল করেন প্যাট্রিক ডরগু, ম্যানসিটির ম্যাচে ফেরা রুখে দেয় বের্নার্দো ফের্নান্দেসরা। পরে জয় নিয়ে ক্যারিয়ারে ডার্বিতে জয় দিয়ে শুরু হলো ক্যারিকের।

ডার্বিতে হেরে এখনও টেবিলের দুইয়ে আছে সিটিজেনরা। সবার উপরে আর্সেনাল। এক ম্যাচ কম খেলা অ্যাস্টন ভিলা আছে তিনে।

লা লিগায় কাঙ্খিত জয়ের দেখা পেয়েছে হার দিয়ে ক্যারিয়ার শুরু করা আলভারো আরবেয়োলা। লেভান্তের বিপক্ষে ২-০ গোলের জয় পেয়েছে লস ব্লাঙ্কোসরা। গোল করেছেন কাইলিয়ান এমবাপে ও রাউল অ্যাসেনসিও। লা লিগায় জয় দিয়ে শুরু হল আরবেয়োলার।

ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য ড্র ছিল। দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে রিয়ালের প্রথম গোল করেন ফ্রান্সের অধিনায়ক এমবাপে। মিনিট আটেক পর রিয়াল মাদ্রিদের দ্বিতীয় গোল করেন স্প্যানিশ ডিফেন্ডার অ্যাসেনসিও। ২-০ গোলের জয়ে মাঠ ছাড়ে ফেদে ভালভার্দের দল।

Reneta

২০ ম্যাচে ৪৮ পয়েন্টে নিয়ে টেবিলের দুইয়ে রিয়াল মাদ্রিদ। এক ম্যাচ কম খেলে বার্সেলোনা টেবিল টপার। তিনে আছে ভিয়ারিয়াল।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইপিএলএমবাপেম্যানচেস্টার ইউনাইটেডম্যানসিটিরিয়াল মাদ্রিদলা লিগালিড স্পোর্টসলেভান্তে
শেয়ারTweetPin

সর্বশেষ

মন্দার বাজারেও ভরসার নাম শাকিব

মার্চ ২৮, ২০২৬

শৈশবের বন্ধুকে নিয়ে তিক্ত অভিজ্ঞতা জানালেন নাইজেরিয়ান ফরোয়ার্ড ওসিমেন

মার্চ ২৭, ২০২৬

টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে নারী-শিশুসহ ৫ জনের মৃত্যু

মার্চ ২৭, ২০২৬

মিয়ানমার পরিস্থিতি মোকাবিলায় কড়া পদক্ষেপের আহ্বান জানাল মার্কিন কংগ্রেস

মার্চ ২৭, ২০২৬

ক্রীড়া দলগুলোকে ‘শত্রু’ দেশে সফর নিষিদ্ধ করল ইরান

মার্চ ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT