চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টানা দ্বিতীয় হার দেখল গার্দিওলার সিটি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:১০ অপরাহ্ন ৩১, আগস্ট ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A

উলভারহ্যাম্পটনের বিপক্ষে ৪-০ গোলে জিতে প্রিমিয়ার লিগের চলতি আসর শুরু করেছিল ম্যানচেস্টার সিটি। এরপরই ছন্দ হারিয়েছে পেপ গার্দিওলার শিষ্যরা। টটেনহ্যামের কাছে ২-০ গোলে হারের পর তৃতীয় ম্যাচে ব্রাইটনের বিপক্ষে হার দেখেছে সিটিজেনরা।

ঘরের মাঠ আমেরিকান এক্সপ্রেস স্টেডিয়ামে স্টেডিয়ামে ২-১ গোলে সিটিকে হারিয়েছে ব্রাইটন। স্বাগতিকদের গোল দুটি করেন জেমস মিলনার ও ব্রাজান গুর্দা। সিটিজেনদের একমাত্র গোলটি করেন আর্লিং হালান্ড।

প্রথমার্ধে দাপুটে খেলেছিল সফরকারীরা। ৩৪ মিনিটে ওমার মারমুশের থ্রো থেকে বল পান হালান্ড। বাঁ-পায়ের শটে ব্রাইটন জালে বল পাঠান। এরপর একাধিক আক্রমণ করলেও জালের দেখা পেতে ব্যর্থ হয় সিটিজেনরা। ১-০ গোলে লিড নিয়ে বিরতিতে যায় সিটি।

দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় ব্রাইটন। শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে। একের পর এক আক্রমণে সিটি রক্ষণভাগের বেশ পরীক্ষা নেয় তারা। ৬৫ মিনিটে ডি বক্সে ম্যাথেউস নুনেসের হাতে বল লাগায় পেনাল্টি পায় ব্রাইটন। স্পট কিক থেকে গোল করেন জেমস। ৮৯ মিনিটে ব্রাজান দ্বিতীয় গোলটি করেন। ২-১ ব্যবধানে লিড ধরে রেখে মাঠ ছাড়ে ব্রাইটন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: গার্দিওলাপ্রিমিয়ার লিগব্রাইটনম্যানসিটিলিড স্পোর্টসহালান্ড
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মার্কিন সেনাপ্রধান জেনারেল র‍্যান্ডি জর্জ বরখাস্ত কেন?

এপ্রিল ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশে ৫৬ জেলায় ছড়িয়েছে হাম, উদ্বিগ্ন বিশ্ব স্বাস্থ্য সংস্থা

এপ্রিল ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

রিয়াদে ১ হাজার বছরের পুরোনো কুরআনের পাণ্ডুলিপি উন্মোচন

এপ্রিল ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

জর্জিয়া অঙ্গরাজ্যের বিশেষ সম্মাননা পেলেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান

এপ্রিল ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালি এড়াতে বিকল্প রুটে সৌদি থেকে তেল আনছে বাংলাদেশ

এপ্রিল ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT