চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সানি লিওনের নামে মাসিক ভাতা ১ হাজার!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:২০ পূর্বাহ্ন ২৩, ডিসেম্বর ২০২৪
বিনোদন
A A

ভারতের ছত্তিশগড়ে বিবাহিত নারীর জন্য মাসিক ভাতার ব্যবস্থা করেছে রাজ্যের বিজেপি শাসিত সরকার। সেই প্রকল্পের নাম ‘মাহতারি বন্দন যোজনা’। হঠাৎই জানা যায়, সেই প্রকল্পের ভোক্তাদের তালিকায় রয়েছে অভিনেত্রী ও মডেল সানি লিওনের নাম!

সানি লিওনের নামে নির্দিষ্ট ব্যাঙ্ক অ্য়াকাউন্টও রয়েছে ছত্তিশগড়ে, এবং সেই অ্য়াকাউন্টে প্রতি মাসে যোজনার অধীনে ১ হাজার রুপি করে ভাতাও জমা করা হচ্ছিল! আর সানি লিওনের স্বামীর নাম হিসেবে নাকি রয়েছে পর্নো তারকা জনি সিন্সের নাম!

সূত্রের বরাতে ভারতীয় সংবাদ মাধ্যম বলছে, সরকারি প্রকল্পের টাকা নিজের পকেটে ঢোকাতে একজন পুরুষ ওই ভুয়া একাউন্ট খুলেছিলেন! সেই অ্য়াকাউন্ট খোলা হয়েছিল সানি লিওনের নামে। বলা বাহুল্য, এর সঙ্গে ওই অভিনেত্রীর কোনও সম্পর্ক নেই।

পুলিশ বলছে, যে এই কাণ্ডটি ঘটিয়েছে তার নাম বীরেন্দ্র জোশি। তার বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে। পুলিশের বক্তব্য, অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ সমস্ত পদক্ষেপ নেয়া হবে।

একইসঙ্গে, যে সরকারি অফিসাররা এই অ্যাকাউন্টের ভেরিফিকেশন করার দায়িত্বে ছিলেন, তাদেরও চিহ্নিত করা হয়েছে। সূত্রের দাবি, যদি দেখা যায়, এই ঘটনায় ওই সরকারি কর্মচারিদের হাত রয়েছে, তাহলে তাদের বিরুদ্ধেও যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, ছত্তিশগড়ের বাস্তার অঞ্চলের তালুর গ্রামে এই প্রতারণার ঘটনাটি ঘটেছে। ঘটনা নজরে আসতেই চোখ কপালে ওঠার জোগাড় হয়েছিল জেলা প্রশাসনের। পরে অবশ্য পুরো বিষয়টি পরিষ্কার হয়।

Reneta

জেলাশাসক হরিশ এস এই ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন। সেই দায়িত্ব দেওয়া হয়েছে নারী ও শিশুকল্যাণ বিভাগকে। তাদের বলা হয়েছে, এটি কোনও বিচ্ছিন্ন ঘটনা, নাকি নেপথ্যে কোনও চক্র রয়েছে, তা খতিয়ে দেখতে হবে। যাদের দায়িত্বজ্ঞানহীনতায় এত বড় কাণ্ড ঘটল, তাদের সকলকে চিহ্নিত করারও নির্দেশ দিয়েছেন জেলাশাসক।

পাশাপাশি, এখনও পর্যন্ত ওই ব্যাঙ্ক অ্য়াকাউন্টে যত টাকা জমা পড়েছে, তাও যাতে সরকারের ঘরে ফেরানো যায়, সেই উদ্যোগ শুরু করা হয়েছে। ইতিমধ্য়েই সংশ্লিষ্ট অ্য়াকাউন্টটি সিজ করেছে প্রশাসন।

এদিকে, এই ঘটনা সামনে আসতেই রাজনীতির পারদ চড়তে শুরু করেছে। শাসক বিজেপিকে তুলোধনা করতে শুরু করেছে বিরোধী দল কংগ্রেস। প্রদেশ কংগ্রেস সভাপতি দীপক বাইজির অভিযোগ, এটি কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়। তার দাবি, মাহতারি বন্দন যোজনা-এ মোট যত উপভোক্তা রয়েছেন, তাদের অর্ধেকই নাকি ভুয়ো! -জি নিউজ

Jui  Banner Campaign
ট্যাগ: ছত্তিশগড়ভারতসানি লিওন
শেয়ারTweetPin

সর্বশেষ

বিদেশি পর্যবেক্ষকদের প্রোটোকল দেবে নির্বাচন কমিশন

ফেব্রুয়ারি ৭, ২০২৬

সেনাবাহিনী বিষয়ে ও বিজিবি হত্যাকাণ্ড প্রসঙ্গে যা বললেন তারেক রহমান

ফেব্রুয়ারি ৭, ২০২৬

প্রথমবারের মতো পোস্টাল ভোটের সুযোগে উচ্ছ্বসিত প্রবাসীরা

ফেব্রুয়ারি ৭, ২০২৬

বিশ্বকাপে খেলা হচ্ছে না নেইমারের?

ফেব্রুয়ারি ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ব্যাংক অধ্যাদেশ সংশোধনের প্রস্তাব ফেরত: অর্থ মন্ত্রণালয়

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT