চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মৌসুম কেমন কাটল সেটা ‘নির্ধারণ’ করে প্রিমিয়ার লিগ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:১৮ অপরাহ্ন ২৩, এপ্রিল ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A

ইংলিশ প্রিমিয়ার লিগে চলতি মৌসুমে শিরোপা জয়ের ধারেকাছে নেই বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। যদিও এফএ কাপে সেমিফাইলে উঠেছে তারা। সবশেষ লিগ ম্যাচে অ্যাস্টন ভিলাকে হারিয়ে পয়েন্ট টেবিলে তিনে উঠে গেছে পেপ গার্দিওলার দল। তাতে সেরা পাঁচে থেকে প্রিমিয়ার লিগ শেষ করে আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে সরাসরি জায়গা করে নেয়ার সম্ভাবনা বেশ উজ্জ্বল হয়েছে সিটির। গার্দিওলার কাছে অবশ্য এফএ কাপ ফাইনাল কিংবা চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা অর্জন কোনো গুরুত্ব বহন করছে না। বলছেন, মৌসুমে কেমন কেটেছে সেটা নির্ধারণ করে প্রিমিয়ার লিগের ফলের উপর।

ইতিহাদ স্টেডিয়ামে মঙ্গলবার রাতে প্রিমিয়ার লিগে অ্যাস্টন ভিলার সঙ্গে ২-১ গোলে জিতেছে ম্যানচেস্টার সিটি। টানা তৃতীয় জয় পেল সিটি, অপরাজিত থাকল টানা ছয় ম্যাচে। ঘরের মাঠে ভিলার বিপক্ষে লিগে টানা ১৫ ম্যাচে জিতল তারা।

মৌসুমের শেষদিকে এসে এফএ কাপের ফাইনালে খেলার সম্ভাবনা বা আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা অর্জন করতে পারলে সেটা দিয়েই গার্দিওলা পুরো মৌসুমকে বিচার করবেন না। স্পেনিয়ার্ড কোচ বলেছেন, ‘এই মৌসুমটি খারাপ ছিল। তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু আমরা এফএ কাপে ফাইনালে উঠি আর চ্যাম্পিয়ন্স লিগের জন্য যোগ্যতা অর্জন করি সেটা গুরুত্বপূর্ণ নয়। বাস্তবতা হল, মৌসুম ভালো কেটেছে কিনা তা নির্ধারণ করে প্রিমিয়ার লিগ। চ্যাম্পিয়ন্স লিগ নয়, এফএ কাপ নয়। প্রিমিয়ার লিগে ধারাবাহিকতাই ধারাবাহিকতা।’

‘কিন্তু ফুটবলে এমনটা ঘটে, মাঝে মাঝে খারাপ মৌসুম আসে। আর ইংলিশ প্রিমিয়ার লিগে প্রতিটি দলই অসাধারণ, এখানে ছোট-বড় বির্ধারণ করা কঠিন।’

রোববার এফএ কাপে সেমিফাইনালে নটিংহ্যাম ফরেস্টের মুখোমুখি হবে গার্দিওলার দল। ম্যাচ সামনে রেখে বেশ খুশি গার্দিওলা, ‘আমি খুব খুশি, আর এই মুহূর্তে এটা স্বীকার করতে বাধ্যই হলাম।’

ইপিএলে ৩৪ ম্যাচে ১৮ জয় ও ৭ ড্রয়ে ৬১ পয়েন্ট নিয়ে তিনে আছে গার্দিওলার ম্যানসিটি। ৩৩ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে নটিংহ্যাম ফরেস্ট চারে ও ৫৯ পয়েন্ট নিয়ে নিউক্যাসল ইউনাইটেড পাঁচে নেমে গেছে। ৩৩ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে আর্সেনাল দুইয়ে, ৭৯ পয়েন্ট নিয়ে শিরোপার দুয়ারে লিভারপুল।

Jui  Banner Campaign
ট্যাগ: ইপিএলইংলিশ প্রিমিয়ার লিগএফএ কাপগার্দিওলাচ্যাম্পিয়ন্স লিগম্যানসিটিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

টাকা উদ্ধারের নামে ব্যক্তি স্বাধীনতা হরণ করা হচ্ছে: আসিফ মাহমুদ

ফেব্রুয়ারি ১১, ২০২৬

ইংল্যান্ডকে হারিয়ে টানা দুইয়ে দুই ওয়েস্ট ইন্ডিজের

ফেব্রুয়ারি ১১, ২০২৬

অবশেষে দল পেলেন পারভেজ ইমন-নাহিদ রানা

ফেব্রুয়ারি ১১, ২০২৬

রুহুল কবির রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান

ফেব্রুয়ারি ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপি ১৭১ থেকে ২২২ আসনে এগিয়ে থাকবে, জামায়াত ৪৬

ফেব্রুয়ারি ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT