চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

    https://www.youtube.com/live/o6SJvPy15o4?si=NGcg3Is-DnwAnvmd

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিয়েবাড়িতে ‘মাংস কম দেয়ায়’ পিটিয়ে হত্যা!

ফারুক হোসেনফারুক হোসেন
১০:৩৮ অপরাহ্ন ০২, এপ্রিল ২০২৬
গাইবান্ধা, জনপদ
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

গাইবান্ধায় বিয়ের অনুষ্ঠানে খাবার টেবিলে মাংস কম দেওয়াকে কেন্দ্র করে ছায়দার আলী (৫০) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনায় দায়েরকৃত মামলার এজাহারনামীয় আসামি মো. গোলজার রহমান (৪৫)-কে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৩।

গতকাল বুধবার (১ এপ্রিল) রাতে গাইবান্ধা সদর উপজেলার ঘাগোয়া ইউনিয়ন পরিষদ ভবনের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

​র‍্যাব ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত বছরের ২২ জুন রাত ২টার দিকে একটি বিয়ে বাড়ির খাবার অনুষ্ঠানে মাংস কম দেওয়াকে কেন্দ্র করে বিতণ্ডার সৃষ্টি হয়। এ সময় মনোয়ারা বেগম নামে এক নারী ভিকটিম ছায়দার আলীর মুখে মাংস-ভাতসহ প্লেট ছুড়ে মারেন। ছায়দার আলী এই অন্যায়ের প্রতিবাদ করলে গোলজার রহমানসহ ১৫-২০ জন সংঘবদ্ধ হয়ে লাঠি, লোহার রড ও রান্নার লাকড়ি দিয়ে তাকে বেধড়ক মারধর করে। গুরুতর আহত অবস্থায় ছায়দার আলীকে প্রথমে গাইবান্ধা সদর হাসপাতাল এবং পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২৩ জুন বিকেলে তিনি মৃত্যুবরণ করেন। এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে গাইবান্ধা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
​
ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করলে র‍্যাব-১৩ ছায়দার আলী হত্যার আসামিদের ধরতে গোয়েন্দা নজরদারি শুরু করে। এরই ধারাবাহিকতায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৩, সিপিসি-৩, গাইবান্ধা ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে উত্তর ঘাগোয়া এলাকার মৃত আব্দুল সামাদের ছেলে ও মামলার ২ নম্বর আসামি গোলজার রহমানকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। র‍্যাব-১৩-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী জানান, গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। চাঞ্চল্যকর এই হত্যা মামলার বাকি আসামিদের ধরতেও আমাদের অভিযান অব্যাহত থাকবে।
​
এলাকাবাসীর দাবি, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এই নৃশংস হত্যাকাণ্ডের সাথে জড়িত প্রত্যেকের যেন দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হয়।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অতিরিক্ত পুলিশ সুপারপিটিয়ে হত্যার ঘটনাবিপ্লব কুমার গোস্বামীবিয়ের অনুষ্ঠানমামলার‍্যাব-১৩ অভিযান
শেয়ারTweetPin

সর্বশেষ

৮ মে বসছে বাইফার পঞ্চম আসর

এপ্রিল ২, ২০২৬
ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জে পাগলা কুকুরের কামড়ে আহত অর্ধশত

এপ্রিল ২, ২০২৬

মালয়েশীয় বিশ্ববিদ্যালয় প্রতিনিধি দলের চ্যানেল আই পরিদর্শন

এপ্রিল ২, ২০২৬

মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর দেশে এই প্রথম জ্বালানির দাম বাড়ানো

এপ্রিল ২, ২০২৬

ইসরাইলে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান ও লেবাননের হিজবুল্লাহ

এপ্রিল ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT