চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘মানুষের অনেক দিনের পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটছে’

সাম্প্রতিক ছাত্র আন্দোলন নিয়ে বললেন নাট্যজন মামুনুর রশীদ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:১৯ অপরাহ্ন ০২, আগস্ট ২০২৪
বিনোদন
A A

বৃষ্টি উপেক্ষা করে ধানমন্ডির আবাহনী মাঠের সামনে হয়ে গেল বিভিন্ন মহলের শিল্পীদের উপস্থিতি শান্তি সমাবেশ। ছাত্র আন্দোলনে হত্যার প্রতিবাদ ও নির্বিচারে শিক্ষার্থীদের গ্রেপ্তারের বিরুদ্ধে ‘গণহত্যা ও নিপীড়নবিরোধী শিল্পী সমাজ’-এর ব্যানারে হয় এই সমাবেশ।

সমাবেশে লিখিত বক্তব্যে শিল্পী সমাজের পক্ষ থেকে রাষ্ট্রীয় অবিচার, অনাচার ও জুলুমের বিরুদ্ধে দাঁড়ানো কর্তব্য বলে উল্লেখ করা হয়।

‘দৃশ্যমাধ্যম শিল্পী সমাজ’-এর মতো শিল্পীদের এই সমাবেশেও ছিলেন নাট্যজন মামুনুর রশীদ।

পরে সংবাদমাধ্যমের সাথে কথা বলার এক পর্যায়ে মামুনুর রশীদ সাম্প্রতিক অনাকাঙ্ক্ষিত বিষয়গুলো নিয়েও কথা বলেন। শিল্পীদের সামনে অনিশ্চয়তা আছে কিনা জানতে চাইলে প্রবীণ এই নাট্য নির্দেশক, অভিনেতা বলেন,“শিল্পীদের সামনে, আমার সামনে যে অনিশ্চয়তা, এতোগুলো প্রাণ ঝরে গেল। বিশেষ করে শিশু দুটির জন্য আমি রীতিমত রাতে ঘুমাতে পারি না। এটা আমার বাস্তব ব্যক্তিগত অবস্থান। কিন্তু এর বাইরেও যেটা ঘটছে, এটাকে একটা কোটা সংস্কার আন্দোলন বলা যাবে না। এটা মূলত মানুষের অনেক দিনের পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ।”

তিনি বলেন,“মানুষের বঞ্ছনা হচ্ছে, নানান ধরনের দুর্নীতি হচ্ছে- এর বিরুদ্ধেই আসলে এই প্রতিবাদ। এই প্রতিবাদে যে এতো প্রাণ ঝরবে, এটা আমরা কল্পনাও করতে পারিনি।”

তিনি বলেন,“এখনো ধরপাকর, নানান ধরনের হয়রানি করা হচ্ছে; আমি মনে করি এসব অবিলম্বে বন্ধ হওয়া দরকার। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, এটা রাজনৈতিকভাবে সমাধান হওয়া উচিত।”

Reneta

তরুণদের কথা শোনা ছাড়া এই মুহূর্তে কোনো সমাধান নেই বলেও জানান তিনি। মামুনুর রশীদ বলেন,“এই পুলিশ, সেনাবাহিনী, বিজিবি দিয়ে এই সমস্যার সমাধান হবে না। এই ক্ষোভ নিরসন হবে না। মানুষের কথা শুনতে হবে। সংলাপ তৈরী করতে হবে। তরুণরা কী বলতে চাইছে সেটা শুনতে হবে। ব্যাখ্যা করতে হবে। এবং তারমধ্য দিয়েই আমি মনে করি এই সমস্যার সমাধান সম্ভব।”

সমস্যা সমাধানের পথ তৈরীর আহ্বান জানিয়ে এসময় মামুনুর রশীদ বলেন, যারা আন্দোলনে আছে তারা কেউ রাজনৈতিক পরিচয়ে নামেনি। আমি গতকাল ফার্মগেটে দৃশ্যমাধ্যম শিল্পীদের সাথেও গিয়েছি, আমি তো দেখেছি এখানে কেউ পলিটিক্যাল নয়। রাজনৈতিক পরিচয় কারোরই নাই। তাহলে রাজনৈতিক এমন ট্যাগ দেয়ার বিষয়গুলো কেন আসছে? আমার মনে হয়, কারো রাজনৈতিক পরিচয় এই মুহূর্তে খোঁজে বের করার দরকার নাই। সমস্যার সমাধান করার জন্য সবারই চেষ্টা করা উচিত।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ছাত্র আন্দোলনথিয়েটারনাটকমামুনুর রশীদলিড বিনোদনসরকার
শেয়ারTweetPin

সর্বশেষ

সমবেত কণ্ঠে বগুড়ায় শুরু সংগীতের মহাযজ্ঞ

এপ্রিল ৭, ২০২৬

বিসিবি নির্বাচনে অনিয়ম তদন্তের প্রতিবেদন থেকে যা কিছু জানা গেল

এপ্রিল ৭, ২০২৬
কামাল উদ্দিন মজুমদার

বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন কামাল উদ্দিন মজুমদার

এপ্রিল ৭, ২০২৬

বগুড়ায় অপু, স্মৃতির পাতায় শাকিবের উপস্থিতি!

এপ্রিল ৭, ২০২৬

মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করছে সরকার: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

এপ্রিল ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT