স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের মঞ্চ আন্দোলনের অন্যতম পথিকৃৎ, নাট্যকার, নির্দেশক ও অভিনেতা বলা হয় মামুনুর রশীদকে।
বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) কিংবদন্তী এই নাট্য ব্যক্তিত্বের জন্মদিন উপলক্ষে তার অভিনীত বিখ্যাত নাটক ‘বাজিকর’ এসেছে ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিন-এ। বিনোদনের স্মার্ট দুনিয়ার অ্যাপ ‘আইস্ক্রিন’ ডাউনলোড করলে বিনামূল্যে দেখা যাচ্ছে ‘বাজিকর’।
এটি পরিচালনা করেছেন সালাউদ্দিন লাভলু। আরও অভিনয় করেছেন অভিনেতা শহীদুজ্জামান সেলিম, লাক্স তারকা কুসুম শিকদারসহ অনেকে।
বাজি ধরে জিতে যাওয়া কি এতোটাই সহজ! বাজির খেলায় স্টেট ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর কিবরিয়া মোতালেবকে সবার সামনে হাফপ্যান্ট পরে দাঁড় করিয়ে ৩ লাখ টাকা বাজি জিতে নেয় বাজিকর। ঘটতে থাকে বিভিন্ন সব ঘটনা।
বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) মামুনুর রশীদের ১৯তম জন্মদিন পালিত হয়! গুণী এই নাট্য ব্যক্তিত্বের বয়স ৭৬ হলেও জন্মদিন ১৯তম! কারণ, লিপ-ইয়ারে জন্মগ্রহণ করা প্রথিতযশা এই নাট্যকারের জন্মদিবসটি আসে চার বছর পর পর!
তাই প্রতীক্ষিত জন্মদিনটি নিয়ে চ্যানেল আইয়ে ছিল বিশেষ আয়োজন। দুপুরে চ্যানেল আইয়ে তাকে লাল গালিচা সংবর্ধনা দেয়া হয়। ১২ টায় চ্যানেল আই প্রাঙ্গণে মামুনুর রশীদকে নিয়ে কথা বলেন সংস্কৃতি অঙ্গনের বহু গুণীজন। শুধু তাই নয়, তাকে নিবেদন করে বিশিষ্ট ব্যক্তিদের লেখা নিয়ে একটি সংকলন ‘অক্লান্ত প্রাণ এক মামুনুর রশীদ’ প্রকাশ করছে ইমপ্রেস টেলিফিল্ম লি. চ্যানেল আই। সংকলনটির প্রকাশনা উৎসবও প্রকাশ করা হয়।








