নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় পৌঁছেছেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।
বিমানবন্দরে তাকে স্বাগত জানান অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন। প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
এছাড়া প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে দেওয়া এক পোস্টেও তার আগমনের বিষয়টি জানানো হয়। সেখানে বলা হয়, বাংলাদেশের নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে অংশ নিতে মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু ঢাকায় পৌঁছেছেন এবং বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন। পোস্টের সঙ্গে একাধিক ছবিও প্রকাশ করা হয়।


