চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/AprmPSB8ZdA?si=2EQ6p1yXPemj_VEJ
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মৃত্যুর ঠিক আগে ফোনে মেয়েদের যা বলেছিলেন অনিল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:১৫ অপরাহ্ন ১২, সেপ্টেম্বর ২০২৪
বিনোদন
A A

বুধবার সকালে মালাইকা অরোরার বাবা অনিল মেহতার নিথর দেহ উদ্ধার করা হয়। নিজের বাড়ির ছয়তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন তিনি, এমনটাই অনুমান করছে পুলিশ। ভারতীয় সংবাদমাধ্যমে বলা হয়েছে, আত্মহত্যার কয়েক ঘণ্টা আগে মালাইকা ও তার বোন অমৃতাকে ফোন করেছিলেন তাদের বাবা।

ইন্ডিয়া টুডে’র এক প্রতিবেদনে বলা হয়েছে, ছয়তলা থেকে ঝাঁপ দেয়ার কিছুক্ষণ আগেই মেয়েদের শেষ বারের মতো ফোন করেছিলেন অনিল মেহতা। ৬২ বছর বয়সী অনিল ফোনে মেয়েদের বলেন, ‘আমি অসুস্থ এবং ক্লান্ত’। এসময়ে পুনের একটি ইভেন্টে যাচ্ছিলেন মালাইকা, তখনই বাবার শেষ ফোনটি রিসিভ করেন তিনি।

মালাইকা ইনস্টাগ্রামে এক পোস্ট শেয়ার করে বাবার মৃত্যুর খবরটি জানিয়েছেন। লিখেছেন, ‘গভীর দুঃখের সাথে আমাদের বাবা অনিল মেহতার মৃত্যুর খবরটি জানাচ্ছি। তিনি ভালো মানুষ ছিলেন, নিবেদিত নানা, একজন প্রেমময় স্বামী এবং আমাদের সেরা বন্ধু।’

বুধবার সকালে মালাইকা অরোরার বাবার মৃত্যুর খবর মেলে। ছয়তলা থেকে ঝাঁপ দেন অনিল মেহতা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। তবে ঠিক কী কারণে মৃত্যু তা স্পষ্ট জানা যায়নি। প্রাথমিকভাবে এই মৃত্যুকে আত্মহত্যা বলেই মনে করা হচ্ছে। তবে ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

 

View this post on Instagram

 

A post shared by Malaika Arora (@malaikaaroraofficial)

সূত্র: হিন্দুস্তান টাইমস 

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনিল মেহতামালাইকামালাইকা অরোরা
শেয়ারTweetPin

সর্বশেষ

২০ বছর পর বসছে ‘বৈশাখী ক্রীড়া উৎসব’

এপ্রিল ১২, ২০২৬

বোল্টের রেকর্ড ভাঙা কে এই ১৮ বর্ষী

এপ্রিল ১২, ২০২৬

পায়ের চিকিৎসার ওষুধের জন্য ডোপ টেস্ট পজিটিভ হয়েছে: ২ বছর নিষিদ্ধ হয়ে মাবিয়া

এপ্রিল ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

উপযুক্ত সময়ে ইরানকে শেষ করে দেবে মার্কিন বাহিনী: ডোনাল্ড ট্রাম্প

এপ্রিল ১২, ২০২৬
ছবি: চ্যানেল আই অনলাইন

সচিবের নির্দেশনার পরও বহাল তবিয়তে, ঢাকায় গেড়ে বসেছেন গণপূর্তের ৬০ প্রকৌশলী

এপ্রিল ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT